সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহের ভালুকায় সুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ২৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি

  • আপডেট সময় বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ১.০৮ এএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ময়মনসিংহের ভালুকায় মঙ্গলবার (২৭/২০২২)সকাল দশটায় সেদুয়ারী এলাকার সারাজ ফাইবারটেক লিমিটেড নামক একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানাযায়, সকাল ১০ টার দিকে শ্রমিকরা কারখানায় একটি সুতার গোডাউনে হঠাৎ ধোঁয়া দেখতে পায়। পরে,মিলের শ্রমিক ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং ভালুকা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের তিনটি ঘটমা স্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং আগুনের ভয়াবহতা দেখে ত্রিশাল ও ময়মনসিংহের ফায়ার সার্ভিসকে খবর দেয়।

পরে, ত্রিশালের ২টি এবং ময়মনসিংহের দু‘টি ইউনিটসহ মোট সাতটি ইউনিট প্রায় ৬ ঘন্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক পরিমান জানাযায়নি।

কারখানা মালিক জানান, আগুনের তার ২০-২৫ লাখ টাকার সুতা পুড়ে গেছে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্তের পর বলা যাবে। তবে, প্রাথমিক ধারণায় বৈদ্যুতিক শট সার্কিট থেকে ওই আগুন লেগে থাকতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com