সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

চাঁদপুর জেলা পরিষদে আওয়ামী লীগ প্রার্থীর ইউসুফ গাজীর আপিল আবেদন খারিজ

  • আপডেট সময় শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ৭.৪৫ পিএম
  • ২৩১ বার পড়া হয়েছে

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউসুফ গাজীর আপিল আবেদন খারিজ হয়ে গেছে।

চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী বৃহস্পতিবার এই আদেশ দেন বলে জানিয়েছেন চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন যাচাই-বাছাইয়ে দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কামরুল হাসান।

প্রতারণা মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হওয়ার ১১ বছর পর গত ২০ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করলে ইউসুফ গাজীকে কারাগারে পাঠায় খুলনার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালত।

ওই মামলার নথি থেকে জানা গেছে, দিয়াশলাই ফ্যাক্টরিতে কাঠ সরবরাহের যৌথ ব্যবসার প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে ৩ লাখ ৮৫ হাজার টাকা নিয়ে প্রতারণার অভিযোগে ইউসুফ গাজীর বিরুদ্ধে ২০০৪ খুলনার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করেন হুমায়ুন কবির নামে স্থানীয় এক ব্যক্তি।

ওই মামলায় আদালত আসামিকে খালাসের রায় দিলেও আপিলে ইউসুফ গাজীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১১ সালের ৫ অক্টোবর পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

গ্রেপ্তার তথা আত্মসমর্পণের তারিখ থেকে রায় কার্যকর হবে বলে ওই রায়ে উল্লেখ করা হয়।

এরই পরিপ্রেক্ষিতে জেলা পরিষদ নির্বাচনে ইউসুফ গাজীর মনোনয়নপত্র বাতিলের আবেদন জানিয়েছিলেন সদ্য পদত্যাগী চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক ও চেয়ারম্যান প্রার্থী ওসমান গনি পাটওয়ারী।

এই জেলা পরিষদ নির্বাচনে সর্বশেষ চেয়ারম্যান পদে পাঁচ জন, সাধারণ সদস্য পদে ৩৩ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামী ২৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন। এরপর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। ১৭ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com