সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পটিয়ায় ইদ্রিস নিখোঁজের ৪ দিন পর যুবকের গলিত লাশ উদ্ধার, স্বজনদের সন্দেহ স্ত্রীর পরকীয়া

  • আপডেট সময় শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ৭.৪৬ এএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ নিখোঁজের চার দিন পর পটিয়ায় মো. ইদ্রিস (৩৫) নামের এক দিনমজুর যুবকের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে চট্টগ্রামের পটিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের ইন্দ্রপুল এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি হাতুড়িও উদ্ধার করেছে পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য নিহত ইদ্রিসের স্ত্রী শারমিন আকতারকে (৩২) আটক করা হয়েছে।

জানা গেছে, ওই যুবক উপজেলার জিরি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দানু মিয়ার ছেলে। গত শনিবার তিনি নিখোঁজ হন। নিখোঁজের ঘটনায় মা জহুরা বেগম বাদী হয়ে পটিয়া থানায় একটি ডায়েরি করেন। ইদ্রিস ইন্দ্রপুল এলাকার একটি ডেইরি ফার্মে দিনমজুরের কাজ করতেন। নিখোঁজের ৪ দিন পেরিয়ে গেলেও সন্ধান না পাওয়ায় পরিবারের লোকজন সন্দেহ করেন ইদ্রিসকে হত্যা করে লাশ গুম করা হয়েছে। পরে মঙ্গলবার ১০-১৫ জন শ্রমিক দিয়ে ইন্দ্রপুল এলাকার পাশের একটি ডোবাতে খোঁজাখুঁজির পর লাশ পাওয়া যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পটিয়া থানা-পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহত ইদ্রিসের মা জহুরা বেগম অভিযোগ করে বলেন, তার পুত্রবধূর সঙ্গে ছিদ্দিক নামের একজনের সম্পর্ক রয়েছে। এসব নিয়ে প্রায়সময় ছেলের সঙ্গে বউয়ের ঝগড়া হতো। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে ইদ্রিসকে হত্যা করা হয়েছে।

পটিয়া থানার পরিদর্শক ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, ইদ্রিস নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে প্রেরণ করা হয়েছে। মাথায় ও শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শক্ত জাতীয় কিছু দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে পরকীয়া থেকে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দ্রুত গতিতে ঘটনার তদন্ত সাপেক্ষে প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com