সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সাকিবের বিরুদ্ধে উঠা অভিযোগ তদন্ত করছে দুদক

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ৭.১৫ পিএম
  • ২১৯ বার পড়া হয়েছে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাজ করা বাংলাদেশ জাতীয় ক্রিকেটর দলের অধিনায়ক (টেস্ট ও টি-টেয়েন্টি) সাকিব আল হাসানের বিষয়ে যেকোনো সিদ্ধান্তের অপেক্ষা করতে বলেছেন সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন দুদক সচিব।

মাহবুব হোসেন জানান, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ২০১৮ সালে সাকিব আল হাসানের সঙ্গে দুদকের যে চুক্তি হয়েছিল তা সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে। এছাড়া আমাদের হটলাইন-১০৬ উদ্বোধন কালেও তার সঙ্গে কাজ করা হয়। এরপর দীর্ঘদিন তার সঙ্গে কোনও কার্যক্রম হয়নি। সার্বিক যেটা আপনারা যেটা বললেন সে বিষয়টি প্রয়োজনে কমিশন দেখবে, সেজন্য অপেক্ষা করতে হবে।

ক্রিকেটের বাইরেও নানান ইস্যুতে বরাবরই আলোচনায় থাকেন সাকিব আল হাসান। সম্প্রতি তার বিরুদ্ধে জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, শেয়ারবাজারে কারসাজির পর নিজের বাবার নাম জালিয়াতি করার অভিযোগ উঠেছে।

জানা গেছে, খন্দকার মাসরুর রেজার পরিবর্তে কোম্পানি ফর্মে সাকিবের বাবার নাম দেয়া হয়েছে কাজী আব্দুল লতিফ। যদিও মোনার্ক হোল্ডিংস লিমিটেডের ফর্মে সাকিব আল হাসানের বাবার নাম খন্দকার মাশরুর রেজার জায়গায় ‘ভুলক্রমে’ ব্যবস্থাপনা পরিচালক কাজী সাদিয়া হাসানের বাবা কাজী আব্দুল লতিফের নাম উঠে এসেছে বলে দাবি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com