সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পিয়ারলেস প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ৬.৩৯ পিএম
  • ২৪২ বার পড়া হয়েছে
মাহমুদুর রহমান (তুরান),ফরিদপুর জেলা প্রতিনিধিঃ জাতীয় ভোক্তা-অধিকার  ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ এর নেতৃত্বে গোয়ালচামটে অবস্হিত ফরিদপুর পিয়ারলেস হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে  অভিযান পরিচালনা করা হয়। ভোক্তাদের নিকট থেকে লিভারের টেস্ট S G P T, P N S ও Neck X-ray সহ বিভিন্ন  সেবার মূল্য প্রদর্শিত ধার্য্যমূল্য থেকে অনেক বেশি নেয়া, প্যাথলজিতে বিভিন্ন টেস্টে ব্যবহৃত রিয়েজেন্ট মেয়াদোত্তীর্ণ হওয়ায় যথাযথভাবে সংরক্ষণ না করা এবং প্যাথলজিস্ট ডাক্তারের পূর্বে স্বাক্ষর করা প্রায় ২৮২ টি রিপোর্ট প্যাড জব্দ করা সহ প্রতিশ্রুত সেবা যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২টি ধারায় মোট ১ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়। বেলা ১০ঃ৩০ মিনিট হতে বেলা ১১ঃ৪৫ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
এসময়  মোঃ বজলুর রশিদ খান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর, সিভিল সার্জন অফিস ও জেলা পুলিশের ১টি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন। জেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
মাহমুদুর রহমান(তুরান)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com