সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বাংলাদেশ তরুণ কলাম লেখক কতৃক অসহায়দের মাঝে খাবার বিতরণ।

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ৩.৫১ পিএম
  • ২৫১ বার পড়া হয়েছে

 

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক ‘অসহায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী’ উপলক্ষে দুঃস্থ ও সুবিধা বঞ্চিত শিশুদের জন্য উক্ত কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিটি শাখা সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহ ও শাখা সাধারণ সম্পাদক আবু তালহা আকাশ এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় ক্যাম্পাসের দরিদ্র, অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। উক্ত কর্মসূচিটি বেলা দুইটায় অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি, এস এ এইচ ওয়ালিউল্লাহ, সাধারণ সম্পাদক আবু তালহা আকাশ, সহ-সভাপতি নুর মোহাম্মদ শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক সুকান্ত দাস, সাংগঠনিক সম্পাদক শ্যামলী খাতুন, সহ- সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক আশিকুর রহমান, অর্থ সম্পাদক খায়রুজ্জামান খান সানি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হুমায়রা আঞ্জুম অন্তু, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক মোছা. মাহফুজা খাতুন লিমা ও সম্পাদকীয় পর্ষদ সদস্য রুখসানা খাতুন ইতি।

এ সম্পর্কে সংগঠনটির সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহ বলেন, ‘আমরা সবসময়ই গতানুগতিক ধারায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে থাকলেও এবারের উৎযাপনটা ভিন্নভাবে করেছি। মূলত লেখক ফোরাম লেখালেখির পাশাপাশি সমাজের অসহায়, দুঃস্থ মানুষের জন্যও কাজ করে থাকে।
প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যারা অসহায় ও দুঃস্থ ঠিকমত একবেলা খাবার খেতে পারেন না, তাদের মুখে একবেলা খাবার তুলে দিয়ে মুখে হাসি ফোটানোর জন্যই এবার দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে’।

উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার তরুণদের মাঝে লেখালেখির আগ্রহ জাগ্রত করে। এছাড়া বিভিন্ন সময় অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থেকে কাজ করে। লেখালেখির পাশাপাশি সংগঠনটি সমাজ বিনির্মান ও সংস্কারে কাজ করে আসছে। ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে ১৭ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পরপর তিনবারের ‘বর্ষসেরা’ শাখা নির্বাচিত হয় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com