সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ক্লিন ক্যাম্পাস ক্যাম্পেইন এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

  • আপডেট সময় সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ২.১৬ পিএম
  • ২৩২ বার পড়া হয়েছে

হারুন, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস ক্যাম্পেইনএ শিক্ষার্থীদের স্বেচ্ছামূলক অংশগ্রহণে ক্যাম্পাস পরিচ্ছন্ন কার্যক্রম গত ৭, ৮ ও আজ ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, ট্রেজারার, প্রক্টর সহ শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অভিভাবকবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করে পরিবেশ উন্নয়ন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কমিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নানা রকম দিকনির্দেশনা উপস্থাপন করে।

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কমিটির আহ্বায়ক ড. আব্দুর কাদের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানিয়ে নানা দিকনির্দেশনা দেন।

মাননীয় উপাচার্য অধ্যাপক ড.ইমদাদুল হক বলেন, শিক্ষার্থীদের এমন কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়।এমন কার্যক্রমকে নিয়মিত পরিচালনা করা ও পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে এগিয়ে আসার জন্যও তিনি আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড কামালউদ্দীন আহমদ বলেন, বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলে দ্রুত সমাধানে কাজ করা হচ্ছে খুব শীঘ্রই। লিফট সমস্যা, পরিচ্ছন্নতার সমস্যা সব খুব দ্রুতই সমাধান করা হবে। এর মধ্যে এ ধরনের পদক্ষেপ গ্রহণের জন্য সকলকে শুভেচ্ছাও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com