সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভাঙ্গায় জমিজমা নিয়ে দ্বন্দ্বে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

  • আপডেট সময় সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ১১.২৪ এএম
  • ১৬১ বার পড়া হয়েছে

 

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ভাঙ্গায় প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে স্থানীয় ব্যাবসায়ী আবুল কালাম হাওলাদার(৬৮) এর বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজিমনগর ইউনিয়নের পুলিয়া বাজারে দীর্ঘদিন যাবৎ কাউছার মুন্সী গং ও কালাম হাওলাদার ব্যবসা করে আসছেন। তাদের জায়গা পাশাপাশি হওয়ায় দুজনের মধ্যে সীমানা নিয়ে পূর্ব থেকেই শত্রুতা চলে আসছে।

এরই ধারাবাহিকতায় কয়েকবার সমাধানের লক্ষ্যে স্থানীয়ভাবে বসলেও কোন সুরাহা হয়নি। এরই মধ্যে প্রতিপক্ষকে ঘায়েল করতে কালাম হাওলাদার মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে কাউছার মুন্সী গং কে হয়রানি করছে এমন অভিযোগ পাওয়া গেছে।

কাউছার মুন্সীর ছেলে সজীব অভিযোগ করে বলেন, দোকানের সীমানা নিয়ে কালাম হাওলাদারের সাথে মনোমালিন্য থাকায় আমাদের ঘায়েল করতে আমাদের নামে মিথ্যা চাঁদাবাজি মামলা দেন কালাম হাওলাদার। এবং সেই মামলা সূত্রে আমার বাবা কাউছার মুন্সীকে পুলিশ গ্রেফতার করে। অথচ আমরা কারো সাথেই কখনো খারাপ আচরন করিনি। আমার বাবাকে মুক্ত করে দেওয়ার পাশাপাশি আমাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার জন্য সঠিক বিচার দাবি করছি।

আরো একজন ভুক্তভোগী বলরাম দাস বলেন, আমরা সংখ্যালঘু হওয়ায় কালাম হাওলাদার বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের জায়গা দখল করার চেষ্টা করেন এবং মিথ্যা মামলা দিয়ে আমাদের ঘায়েল করে জায়গা দখলের চেষ্টা করছেন। আমার দলিলের জায়গায় তিনি দোকান তুলে ব্যাবসা করছেন। আমরা বাধা প্রদান করায় আমাদের মিথ্যা মামলা দায়ের করে পুলিশ দিয়ে হয়রানি করছে। আমাদের একজন জেল হাজতে আছে। মিথ্যা মামলা দিয়ে আসামী করার সুষ্ঠ বিচার চাই।

এই ব্যাপারে পুলিয়া বাজার কমিটির সভাপতি সিরাজ আকন্দ বলেন, আমরা কয়েকবার এই ব্যাপারে বসলেও কোন সমাধানে আসেনি। এরই মধ্যে হঠাৎ জানতে পারি যে কালাম হাওলাদার মামলা দায়ের করেছেন কাউছার মুন্সীর নামে। কোন পক্ষ এখনো আমাকে কিছু জানায়নি। তবে কাউছার মুন্সী ভাল লোক তার বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা জানাই।

আজিমনগর ইউনিয়ন যুবলীগ সেক্রেটারি মওলা শিকদার বলেন, কাউছার মুন্সী গং ভাল মানুষ এবং এরা কখনো কারো সাথে খারাপ আচরন করেছে সেটা শুনি নাই। কালাম হাওলাদার ক্ষমতার জোরে জায়গা দখলের পায়তারা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

এই ব্যাপারে আসেপাশের দোকানের ব্যাবসায়ীরা তীব্র নিন্দা জানান এবং কাউছার মুন্সীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ জানান। এই ব্যাপারে সঠিক তদন্ত
সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

কালাম হাওলাদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com