সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে- পুলিশ সুপার।

  • আপডেট সময় রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ২.৫২ পিএম
  • ২২৭ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ আসছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহ পূজা উদ্যাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টদের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্তে ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে পুলিশ লাইন্স ড্রিলসেডে এই সভা হয়। পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম এর সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফাল্গুনী নন্দীর সঞ্চালনায় এই সভা হয়।

সভায় পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা বলেন, সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই পূজাকে সামনে রেখে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, পূজা চলাকালে আয়োজক ও দর্শনার্থীদের সার্বিক ও নিরাপত্তা নিশ্চিতে আইন শৃংখলা বাহিনী সব সময় মাঠে থাকবে। এছাড়া প্রতিটি মন্ডপে পূজা চলাকালে গুরুত্বপূর্ণ মন্ডপগুলোতে আনসার সদস্যদের পাশাপাশি পুলিশ সদস্যরাও নিরাপত্তা দায়িত্ব পালন করবেন।

পুলিশ সুপার আরো বলেন, ঐতিহ্যগতভাবে সম্প্রীতির জেলা ময়মনসিংহ। সম্প্রীতির এই জেলায় উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে যা দরকার তাই করা হবে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পেলে তাৎক্ষণিক তা মনিটরিং ও আইনী ব্যবস্থা নিতে তিনি সার্কেল অফিসার ও থানার ওসি`দেরকে নির্দেশ দেন। তিনি আরো বলেন, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। রাত আটটার মধ্যে বিসর্জন দিতে হবে। এর আগে জেলার প্রতিটি উপজেলার বিভিন্ন পূজা মন্দির ও মন্ডপের সমস্যা ও করণীয় নিয়ে মুক্ত আলোচনা করেন। এবার জেলায় ৮১০টি মন্দির ও মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হাফিজুল ইসলাম, গৌরীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, ত্রিশালের অতিরিক্ত পুলিশ সুপার অরিত সরকার, হালুয়াঘাটের অতিরিক্ত পুলিশ সুপার সাগর দিবা বিশ্বাস, ফুলপুরের অতিরিক্ত পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার, গফরগাওয়ের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা, ওসি কোতোয়ালি মডেল থানা শাহ কামাল আকন্দ, ডিবির ওসি সফিকুল ইসলাম এবং সকল থানার ওসি গন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com