সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রাজধানীতে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতিকালে ৬ ডাকাতকে আটক করেছে র‌্যাব

  • আপডেট সময় বুধবার, ৪ মার্চ, ২০২০, ১১.২৬ পিএম
  • ৪১৫ বার পড়া হয়েছে

ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতিকালে রাজধানীর তুরাগ থানার ধউর বেড়িবাঁধ এলাকা থেকে ৬ ডাকাতকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ডাকাত দলের মূলহোতা মোঃ মোস্তফা কামাল ওরফে লিটন, মো. শাহাব উদ্দিন (৪২), মো. শফিকুল ইসলাম (২৯), মো. নাছির উদ্দিন (৪২), মো. আলমগীর শেখ (৩৫) ও মো. শফিকুল ইসলাম (৩৮) ।
তাদের নিকট থেকে ১ টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি, ৪ টি চাপাতি, ৪ টি ওয়াকিটকি সেট, ২ টি ডিবি লেখা জ্যাকেট, ১ টি হ্যান্ডকাপ, ২ টি ডিবি পুলিশের ভুয়া আইডি কার্ড ও ১২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে রাজধানীর উত্তরায় র‌্যাব-১ এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লেফটেন্ট্যান্ট কর্ণেল শাফী উল্লাহ বুলবুল এসব তথ্য জানান।
তিনি জানান, এই অপরাধী চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবত নানা অপরাধের সাথে যুক্ত। ডিবি পুলিশ পরিচয়ে তারা ডাকাতি, ছিনতাই ও চুরিসহ বিভিন্ন ধরণের অপরাধ করে থাকে। এই চক্রটি নিজেদেরকে ডিবি পুলিশ হিসেবে উপস্থাপন করতে ডিবি জ্যাকেট, ওয়াকিটকি ইত্যাদি ব্যবহার করে থাকে বলে তারা র‌্যাবের কাছে স্বীকার করেছে।
এক প্রশ্নের জবাবে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, রাজধানীর বিমানবন্দর এলাকায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) পরিচয়ে তাদের ১ থেকে ২ জন সদস্য ছদ¥বেশে অবস্থান করে। বিদেশ ফেরত প্রবাসী যাত্রীদেরকে তারা বেশি টার্গেট করে এবং তাদেরকে অনুসরণ করে। পরে গতিরোধ করে পুলিশ পরিচয়ে ভিকটিমকে মাইক্রোবাসে তুলে নেয়। গাড়ির ভিতরে ভিকটিমকে চোখমুখ বেঁধে নির্যাতন করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ও দামি জিনিসপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যেত বলে জানান তিনি।
তিনি বলেন, ধৃত মোস্তফা কামাল ওরফে লিটন অপরাধী চক্রের মূল হোতা। সে ২০০৮ সাল থেকে এসব ডাকাতি করে আসছে। সে এখন পর্যন্ত ডিবি পুলিশ পরিচয়ে ১৫০ টিরও বেশি ডাকাতি ও চুরি করেছে বলে র‌্যাবের কাছে স্বীকার করে।
অধিনায়ক আরও বলেন, ধৃত ডাকাত দলের প্রত্যেক সদস্যদের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ১৪ থেকে ১৫টি ডাকাতি ও চুরি, ছিনতাই মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com