সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গলাচিপায় শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত।

  • আপডেট সময় শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ৪.১০ পিএম
  • ১৬৩ বার পড়া হয়েছে

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীর গলাচিপায় শান্তিপূর্ণভাবে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১ টা থেকে ১টা পর্যন্ত সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে জেনারেল ৬ টি, কারিগরি ২ টি ও দাখিল ২ টি মোট ১০ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এ উপজেলায় ৪,২১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪,১০৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন ও ১০৪ অন অনুপস্থিত থাকেন। উপজেলা প্রশাসন পরীক্ষা আইন অনুযায়ী কেন্দ্রের আশে পাশে পুলিশ বাহিনী ও পরীক্ষা সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ১ম শ্রেণির কর্মকর্তা পরিদর্শন করেন এবং নকল মুক্ত পরিবেশ বজায় রাখে।
এছাড়াও জেলা প্রশাসকের ভ্রাম্যমান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান ও গলাচিপা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, উপজেলার সকল কেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষা শান্তিপূর্নভাবে পরিচালনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কেন্দ্র সচিব, সহকারী সচিব ও দায়িত্ব প্রাপ্ত শিক্ষকদের সার্বিক ব্রিফিং দিয়েছেন। এ ছাড়াও (অতিরিক্ত দায়িত্ব) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল চলতি এসএসসি পরীক্ষা শান্তিপূর্নভাবে হওয়ার লক্ষ্যে প্রশাসনিক ভাবে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। শিক্ষার্থীরা পরীক্ষা শেষে গণমাধ্যমকে জানায়, সুন্দর পরিবেশে পরীক্ষা এবং প্রশ্নমালা ভালো হওয়ায় তারা আনন্দিত ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com