সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বরগুনায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন জাহাঙ্গীর কবীর।

  • আপডেট সময় শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ৪.০৭ পিএম
  • ২৩৬ বার পড়া হয়েছে

মল্লিক মোঃ জামাল সিনিয়র স্টাফ রিপোর্টারঃ          বিনা প্রতিদ্বন্দ্বিতায় বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর কবীর। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরিত ১১ সেপ্টেম্বর সমর্থিত পত্র পেয়েছেন।

জানা যায়, বরগুনা জেলা পরিষদ নির্বাচনে ৮ সেপ্টেম্বর বরগুনা জেলা আওয়ামী লীগের ৭ জন এবং আওয়ামী লীগ ঘরোনার ২ জন চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তারা হল, বরগুনা জেলা আওয়ামীলীগের সহসভাপতি এলিচ নিজাম, সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মোতালেব মৃধা, আব্বাস হোসেন মন্টু মোল্লা, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট এম মজিবুল হক কিসলু, সদস্য অ্যাডভোকেট মো: শাহজাহান, অ্যাডভোকেট জিয়া উদ্দিন হিমু, সাবেক সদস্য মো: আবদুল মোতালেব মিয়া, ও জামাল উদ্দিন বিশ্বাস।

১৩ সেপ্টেম্বর জেলা আওয়ামীলীগের সভায় মনোনয়ন প্রত্যাশীরা দলের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে বৃহস্পতিবার বরগুনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক হাবিবুর রহমানের নিকট মো: জাহাঙ্গীর কবিরের একটি মাত্র মনোনয়ন ফরম দাখিল হয়। এ সময় অন্য মনোনয়ন প্রত্যাশিরা দলীয় প্রার্থীর সঙ্গে ছিলেন।

এক সাক্ষাতকারে মো: জাহাঙ্গীর কবীর বলেন, আমি ৫০ বছর অধিক সময় আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। আমি ও আমার পরিবার কোন দিন আওয়ামী লীগের রাজনীতি থেকে দূরে সরে যাইনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনকের হত্যার প্রতিবাদ করতে গিয়ে কারা বরণ করেছি। আওয়ামী লীগের দুর্দিনে আমি পিছপা হইনি। একবার জেলা পরিষদের প্রশাসক ছিলাম। আমার আমলে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। তিনি কৃতজ্ঞতা জানান দলের নেতা কর্মি ও

ভোটারদের প্রতি। কৃতজ্ঞতা স্বীকার করেন, যারা মনোনয়ন চেয়েছিল তাদের প্রতি। তারা আমার সম্মানে কেহ মনোনয়ন ফরম জমা দেয়নি। আমি চাই আগামী সব নির্বাচনে আমরা ঐক্য থাকব। আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। আমি কৃতজ্ঞ বরগুনার দুইজন মাননীয় সংসদ সদস্যের প্রতি।

এ ব্যাপারে বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার বলেন, একক প্রার্থীর ক্ষেত্রে মনোনয়নপত্র প্রত্যাহারের ২৫ সেপ্টেম্বর পরদিন বেসরকারী ভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হবে। পরে গেজেট জারি করবে নির্বাচন কমিশন। তবে মো: জাহাঙ্গীর কবীর নামে একজনই মনোনয়ন ফরম দাখিল করেছেন। সংরক্ষিত ২ টি আসনের বিপরীতে ৮ জন ও সাধারণ সদস্য ৬ জনের বিপরীতে ২৩ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

উল্লেখ্য, মনোনয়ন বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। আপীল ১৯ সেপ্টেম্বর। প্রত্যাহার ২৫ সেপ্টেম্বর ও ভোট গ্রহন ১৭ অক্টোবর। মোট ভোটার সংখ্যা ৬১৬ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com