সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভারত থেকে শূণ্য হাতে ফিরে আসিনি: শেখ হাসিনা

  • আপডেট সময় বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ৭.১৪ পিএম
  • ১৬৬ বার পড়া হয়েছে

ভারতের সঙ্গে সম্পর্ক সুসংহত করে এগিয়ে যাবার প্রত্যাশা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেখান থেকে শূন্য হাতে ফিরে আসিনি।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলন এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। সংবাদ সম্মেলনের শুরুতে সম্প্রতি ভারত সফর সম্পর্কে লিখিত বক্তব্য দেন সরকার প্রধান।

লিখিত বক্তব্যে ভারত সফরের প্রাপ্তি নিয়ে বিস্তারিত তুলে ধরার পরও প্রশ্নোত্তর পর্বে আবারো ফিরে আসে প্রসঙ্গটি। এনিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শেখ হাসিনা।

ভারতের কাছ থেকে আমরা কী পেলাম- জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, ভৌগলিক দিক থেকে বাংলাদেশের চারদিকে কিন্তু ভারত। সেই বন্ধুপ্রতীম দেশ থেকে সবদিক দিয়ে যে সহযোগিতা… আমরা পাইপ লাইনের মাধ্যমে কিন্তু তেল নিয়ে আসছি। রিফাইন করা তেল সহজেই পাবে। উত্তরাঞ্চলের তেল সহজেই পাওয়া যাবে।

পণ্য আমাদের আমদানি করতে হয়। সব জায়গায় অনেক সময় সমস্যা দেখা দেয়, সেটা নিয়েও কথা হয়েছে।

ভারতের কাছ থেকে যাতে এলএনজি আনতে পারি..এরকমভাবে যদি চিন্তা করেন, অনেক কিছু পেয়েছে। শূন্য হাতে ফিরে আসিনি।

এ সময় শেখ হাসিনা বলেন, কুশিয়ারা নদীর পানি নিয়ে যারা সমালোচনা করেছে, তারা কী করেছে? আমরা তো ঋতু বদলের মতো সব ভুলে যাই।

খালেদা জিয়া যখন ভারত সফরে গেল, সেখান থেকে ফিরে এসে বললো; গঙ্গা নদীর পানির কথা বলতে ভুলেই গিয়েছিল।

অর্থাৎ গঙ্গায় পানির অধিকার নিয়ে কথা বলতে, নিজের অধিকার নিয়ে কথা বলতে ভুলে যায়। এটা আপনারা একটু জিজ্ঞেস করে দেখেন না। তারা তো ভুলে গিয়েছিল, আমরা কিন্তু ভুলি নাই।

৯৬ সালে ক্ষমতায় এসে ৩০ বছরের জন্য গঙ্গা চুক্তি করে এসেছি। দেশের স্বার্থের কথা তারা (বিএনপি) ভুলে যায়।

জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর ভারতের পণ্য যাতে বাংলাদেশে প্রবেশ করতে পারে, শুল্ক তুলে দিয়েছিল। ভারতের পণ্য বাংলাদেশে সয়লাব হয়ে গিয়েছিল।

সাইফুর রহমান সবকিছু ওপেন করে দিল। কিন্তু বাংলাদেশ থেকে কী যাবে, সেটা কিন্তু কিছু করেনি। নতুন প্রজন্মের কাছে এগুলো জানানো উচিত- বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একাত্তর

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com