সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গত ২৪ ঘণ্টায়  ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৩৬০ জন

  • আপডেট সময় রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ৯.১৪ পিএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায়  ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬০ জন।  চলতি বছর একদিনে সর্বোচ্চ আক্রান্ত। এসময়ে ভাইরাসটিতে একজনের মৃত্যু হয়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ১২৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ৩৩ জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৮ হাজার ৭৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগী ৭  হাজার ৭১ জন, আর ঢাকার বাইরে ১ হাজার ৬৭৯ জন।

অন্যদিকে, ছাড়প্রাপ্ত রোগী ছিল ৭ হাজার ৫৮৯ জন। এর মধ্যে ঢাকায় ৬ হাজার ১৬৫ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১ হাজার ৪২৪ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com