সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নির্বাচনে সংবাদ সংগ্রহে বাধা দিলে ৩ বছরের সাজা সহ আরপিও সংশোধনের সুপারিশ করেছে ইসি

  • আপডেট সময় রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ৭.৪২ পিএম
  • ১৭০ বার পড়া হয়েছে

নির্বাচনে সংবাদ সংগ্রহ করতে যাবার সময় গণমাধ্যম কর্মীদের বাধা অথবা লাঞ্ছিত করলে সর্বোচ্চ ৩ বছরের সাজার বিধান রেখে আরপিও সংশোধনের সুপারিশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।
বর্তমান কমিশন কিছু কিছু আইন পরিবর্তনের জন্য আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে উল্লেখ করে আহসান হাবিব খান গণমাধ্যমকর্মীদের উদ্দেশ করে বলেন, ‘যেহেতু আপনারা আমাদের চোখ-কান। আমাদের বদলে আপনারা হাজির (ভোটকেন্দ্রে) থেকে সংবাদগুলো সঠিকভাবে সংগ্রহ করেন।

আপনাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা আইনে একটি নতুন সংযোজন করেছি। তা হচ্ছে, আপনাদের দায়িত্ব পালন যদি কেউ বাধাগ্রস্থ করে, আপনাদের যদি কেউ হেনস্থা করে এবং আপনাদের ইকুইপমেন্ট ও সঙ্গী-সাথীদের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে সর্বনিম্ন এক বছর এবং সর্বোচ্চ তিন বছরের জেলের বিধান রাখা হয়েছে। এছাড়া জরিমানা করার বিধান রাখা হয়েছে।’
নির্বাচনে সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনাও রয়েছে জানিয়ে তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনের প্রতিটি কেন্দ্রেই সিসি টিভি ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে তাদের। কিন্তু বাজেটে না কুলালে বসানো হবে শুধু ঝুঁকিপূর্ণ কেন্দ্রে।

বাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com