সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নেত্রকোনায় ঝড়ের কবলে ৩ জেলের প্রাণহাণী।

  • আপডেট সময় রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ১১.৫৮ এএম
  • ১৭৪ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ নেত্রকোনার মদন ও আটপাড়া উপজেলায় ঝড়ের কবলে পড়ে হাওরের পানিতে ডুবে তিন জেলের মৃত্যু হয়েছে। এছাড়া মোহনগঞ্জে একজন নিখোঁজ রয়েছেন। নিহতরা হলেন- মদনের নয়াপাড়া গ্রামের সওদাগর মিয়ার ছেলে মো. রফিকুল ইসলাম (৩৫) ও আটপাড়ার কৈলং গ্রামের ফটিক মিয়ার ছেলে দিলু মিয়া (৩৪) ও মোহনগঞ্জের দরুণ বানিহারি (লামবাড়ি) গ্রামের ফজলু মিয়ার ছেলে রাসেল মিয়া (৩০)। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে শনিবার সকালে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। বেলা পৌনে দুইটার দিকে মোহনগঞ্জে একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েল এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে হঠাৎ করে ঝড়ো হাওয়া হয়। এ সময় মদনের রফিকুল ইসলাম তার ভাই তরিকুল ইসলামকে নিয়ে মাঘান গ্রামের সামনে মান্দারকাটা হাওরে নৌকা করে মাছ ধরছিলেন।

একই সময় মোহনগঞ্জের রাসেল মিয়া ডিঙ্গাপোতা হাওরে মাছ ধরছিলেন। আর আটপাড়ার দিলু মিয়া বটতলা বজারে মাছ বিক্রি করে নৌকায় বাড়ি ফিরছিলেন। প্রচণ্ড বাতাসের ফলে হাওরে ঢেউয়ের আঘাতে তাদের তিনটি নৌকাই ডুবে যায়। সঙ্গে থাকা লোকজন সাঁতরিয়ে তীরে উঠলেও ওই তিনজন নিখোঁজ হন। পরে তাদের লাশ উদ্ধার করা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com