সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ইউক্রেন সতর্ক করলেন রাশিয়ার সাইবার হামলা আসছে

  • আপডেট সময় রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ১০.২০ এএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

রুশ সাইবার হামলার নতুন এক জোয়ার সামাল দিতে প্রস্তুত হচ্ছে ইউক্রেন। হামলা গুলোর লক্ষ্য সম্ভবতঃ সামনের মাস গুলোতে ইউক্রেনের নাগরিকদের ঠান্ডায় জমিয়ে ফেলা ও তাদের ক্রয়ক্ষমতা দূর্বল করে ফেলা।

ইউক্রেনের এক উচ্চপর্যায়ের সাইবার কর্মকর্তা শুক্রবার এক মূল্যায়ন পর্যালোচনা দেন। সেই অনুযায়ী ধারণা করা হচ্ছে, শীত আসার সময়ের ঐ হামলা গুলোর মধ্যে থাকবে গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে সুনির্দিষ্ট সাইবার আক্রমণ, যাতে গুরুত্বপূর্ণ ব্যবস্থা গুলোর বিরুদ্ধে ভার্চুয়াল প্রচেষ্টাগুলোর সাথে বাস্তবিক কর্মকাণ্ড যৌথভাবে ব্যবহার করা হবে।

ওয়াশিংটনে এক সাইবার নিরাপত্তা সম্মেলনের পার্শ্বকর্মসূচিতে, ডিজিটাল রূপান্তরণ বিষয়ক উপমন্ত্রী, জর্জি ডুবিনস্কি সাংবাদিকদের বলেন, আমরা এমন পরিস্থিতি আগেও দেখেছি।

তিনি বলেন, তারা [রাশিয়া] কিভাবে আমাদের বিদ্যুৎব্যবস্থাকে অবদমিত করা যায়, পরাজিত করা যায় তার একটি পথ খোঁজার এবং ইউক্রেনীয়দের জন্য পরিস্থিতি আরও গুরুতর করার চেষ্টা করছে। আমরা প্রস্তুতি নিচ্ছি।

তবে সাইবারজগতে রাশিয়ার প্রচেষ্টা সম্পর্কে সতর্ককারী ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যে ডুবিনস্কি প্রথম ব্যক্তি নন।

বেশ কিছু সংখ্যক ইউক্রেনীয় কর্মকর্তাই রাশিয়ার সাথে যুদ্ধটিকে বিশ্বের প্রথম সাইবার যুদ্ধ হিসেবে ব্যাখ্যা করেছেন।

আগস্টে ইউক্রেনের স্টেট স্পেশাল কমিউনিকেশনস সার্ভিস এর সহকারি প্রধান, ভিক্টর ঝোরা এক অনলাইন সম্মেলনে বলেন যে, ক্রেমলিনের সাইবার হামলা গুলো বিরতিহীন।

সে সময়ে ঝোরা বলেন, আমরা প্রায় প্রতিদিনই অব্যাহত ভাবে নতুন সাইবারহামলা তালিকাভুক্ত করে চলেছি।  তিনি প্রাক্কলন করেছিলেন যে, বছরের শুরু থেকে তখন পর্যন্ত অন্তত ১,৬০০টি বড় আকারের হামলার ঘটনা ঘটে।

রাশিয়া আগ্রাসী সাইবার হামলা গুলোতে জড়িত থাকার কথা লাগাতার ভাবেই অস্বীকার করে আসছে। অস্বীকার করা হামলা গুলোর মধ্যে সে গুলোও রয়েছে, যে গুলো রাশিয়ার আক্রমণ আরম্ভের আগের সন্ধ্যায় ইউক্রেনকে লক্ষ্য করে চালানো হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com