সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ডিজিটাল ভূমি সেবাকে স্মার্ট ভূমিসেবায় রূপান্তর করার প্রক্রিয়া শুর

  • আপডেট সময় শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ৯.০২ পিএম
  • ১৫৮ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ডিজিটাল ভূমি সেবাকে স্মার্ট ভূমিসেবায় রূপান্তর করার প্রক্রিয়া শুর করেছে। ভূমি মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে ডিজিটাল ও স্মার্ট ভূমি সেবা স্থাপন কার্যক্রমে পরীক্ষামূলকভাবে প্রথমে ই-নামজারি সিস্টেম স্মার্ট করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্রশ্ন-ভিত্তিক গাইডেড স্মার্ট ই-নামজারি ফরমের ডিজাইনও করা হয়েছে।
অনলাইনে নামজারি আবেদনের সময় সরকারের সার্ভারে রক্ষিত প্রযোজ্য ডাটা (উপাত্ত) ও ফাইল আপলোড হওয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে আবেদনকারী ই-নামজারি ফরম আরও দ্রুত সময়ে ও সহজে পূরণ করতে পারবেন। আপডেটকৃত সিস্টেমে প্রতিষ্ঠান বা কোম্পানি ও ব্যক্তি মালিকানাধীন জমির জন্য আলাদা আলাদা নামজারি ফরম থাকছে। এছাড়া, ক্রয় বা হেবা সূত্রে হস্তান্তর করা জমি নামজারি আবেদন নির্ভুলভাবে পূরণের সুবিধার্থে ফরম আপডেট করা হয়েছে। এই স্মার্ট ব্যবস্থা এই মাসের মধ্যেই পুরোপুরি চালু করা হবে।
ভূমি প্রশাসনে সুশাসন নিশ্চিত করা এবং ভূমি সেবা আরও বেশি গণমূখী করার জন্য ভূমি সেবা সম্পর্কিত প্রযোজ্য সরকারি তথ্য উন্মুক্ত করারও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভূমি বিষয়ক প্রযোজ্য সরকারি তথ্য ও ডাটা সকলের কাছে উন্মুক্ত করার মাধ্যমে ভূমি প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। এই ক্ষেত্রেও ই-নামজারিকেই প্রথমে বাছাই করা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজনে আরও ডাটা উন্মুক্ত করা হবে। তবে জাতীয় এবং ব্যক্তি নিরাপত্তা হুমকির সম্মুখীন হয় এমন তথ্য বা ডাটা কখনো উন্মুক্ত করা হবেনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com