সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক কে এম রুবেলের উপরে সন্ত্রাসী হামলা।

  • আপডেট সময় শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ১.৩৪ পিএম
  • ১৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর বন্দরডমো থানাধীন ৩৮নং ওয়ার্ড কার্টুন ফ্যাক্টরি কলসী দিঘীর পাড় রোড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে অবৈধ টমটমের লাইনম্যান ওয়াসিম

সংবাদকর্মীদের উপরে ক্ষিপ্ত হয়ে অখ্যাত ভাষায় গালিগালাজ করেন এবং এক পর্যায়ে সাংবাদিক কে এম রুবেল এর উপরে হামলা করেন অবৈধ টমটমের লাইনম্যান ওয়াসিম।

৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার সময় সংবাদকর্মীদের সাথে হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

হামলা বিষয়ে কে এম রুবেল এর কাছে জানতে চাইলে তিনি বলেন,গতকাল ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে কলসী দিঘীর পাড় কার্টুন ফ্যাক্টরি এলাকায় রাস্তার পাশে মোটরসাইকেলটি রেখে শরবত খাচ্ছিলেন এ সময় লাইনম্যান ওয়াসিম এসে বলেন মোটরসাইকেলটি রাস্তার পাশে কেন রাখছেন বলে অখ্যাত ভাষায় গালাগালি শুরু করেছে।

তিনি আর ও বলেন,অবৈধ টমটমের লাইনম্যন ওয়াসিম সাংবাদিক কে এম রুবেলকে হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করেন সেই সাথে সাংবাদিকদেরকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন লাইনম্যান ওয়াসিম, এসময় ঘটনাস্থালে ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করেন এবং হামলাকারী ওয়াসিমকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন বলে জানান সাংবাদিক কে এম রুবেল।

এদিকে হামলার বিষয় নিয়ে অবৈধ টমটমের মালিক মোহাম্মদ আলীর মুঠোফোন যোগাযোগ করলে তিনি বলেন,আমার লাইনম্যান ওয়াসিম সে বিশাল বড় ভুল করেছে এবং ভুল করার কারনে সবার সামনে সাংবাদিক কে এম রুবেল ভাই এর কাছে পা ধরে ক্ষমা ও চেয়েছে,তবে ওয়াসিম যে ভুল কাজটি করেছে সেটা ঠিক করে নাই,সাংবাদিক কে এম রুবেল এর সাথে এধরনের ব্যবহার করার পরপরেই আমরা ওয়াসিমকে লাইন থেকে বের করে দিয়েছি।

তিনি বলেন,হামলার বিষয়টি নিয়ে সাংবাদিক কে এম রুবেল ভাই টেকের মোড় ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করেন ওয়াসিম এর বিরুদ্ধে,পরে ফাঁড়ির পুলিশ এসে ওয়াসিমকে ফাঁড়িতে প্রায় দুই ঘন্টা রেখে জিজ্ঞাসাবাদ করেন,পরে সাংবাদিক কে এম রুবেল ভাইয়ের হাত পা ধরে আবার ও ক্ষমা চেয়ে ফাঁড়ি থেকে চলে আসে লাইনম্যান ওয়াসিম।

তিনি বলেন,আপনারা চাইলে আমাদের লাইনটি বন্ধ দিতে পারেন,টমটমের এই লাইনটি দিয়ে অনেক পরিবারের সংসার চলে,ওয়াসিম যে ভুল কাজটি করেছে তার জন্য এদের পরিবারকে আপনারা কষ্ট দিয়েন না,আল্লাহ তালার দোহাই লাগে,আপনারা লাইনটি বন্ধ করবেন না,এক পর্যায়ে মোহাম্মদ আলী বলেন,টেকের মোড় ফাঁড়িকে প্রতিমাসে চা পানির খরচ কিছু দিতে হয়,তবে এই টাকা টিআই খায় না বলে জানান অবৈধ টমটমের মালিক মোহাম্মদ আলী বলেন,যার কল রেকর্ড রয়েছে সংবাদকর্মীর হাতে।

হামলার ব্যাপারে টমটম মালিক সাইফুলের মুঠোফোন একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলে সাইফুল মুঠোফোনটি রিসিভ না করে বার বার কেটে দেন,তবে লাইনম্যান ওয়াসিম এর হয়ে টেকের মোড় ফাঁড়ির সোর্চ জাকির হোসেন,সাংবাদিক কে এম রুবেলকে ফোন করে বলেন,যা হয়েছে এর পরে আর কোন কথা বলার দরকার নেই বলে হুমকি দেন টেকের মোড় ফাঁড়ির সোর্চ জাকির হোসেন।

সাংবাদিক হামলার ব্যাপারে টেকের মোড় ফাঁড়ির ইনচার্জ ইয়াছিন এর কাছে জানতে চাইলে তিনি গনমাধ্যমকে বলেন,সাংবাদিক কে এম রুবেল ভাই গতকালকে লাইনম্যান ওয়াসিমকে গরিব মানুষ মনে করে তাকে ক্ষমা করে দিয়েছেন,তবে তারা যদি আপনাদের সাথে খারাপ ব্যবহার করে,আপনারা মামলা দিলে আমরা মামলা নিব বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ ইয়াছিন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com