সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে ডেমরায় সমাবেশ ১২ সেপ্টেম্বর

  • আপডেট সময় শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ১২.৫১ এএম
  • ১৭৫ বার পড়া হয়েছে

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে আগামি ১২ সেপ্টেম্বর সোমবার বিকাল ৪টায় রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার মাঠে সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম স্থানীয় শাখা। সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজনকে আমন্ত্রণ জানানো হবে।

এ অনুষ্ঠানে ডেমরা,যাত্রাবাড়ি,শ্যামপুর,কদমতলী,ওয়ারী শাখা বিএমএসএফের কমিটি ঘোষণা করা হবে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রস্তুতি সভা মাতুয়াইলে জার্নালিস্ট শেল্টার হোমে অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, কেন্দ্রীয় নেতা সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় অনুষ্ঠান উদযাপনের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে আহবায়ক হিসেবে শফিকুল ইসলাম সাদ্দাম এবং সেলিম নিজামীকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সংগঠনের সাথে কাজ করতে ইচ্ছুকদেরকে আহবায়ক ০১৯১৪৪৭৯০২০ সদস্য সচিবের ০১৯২৯১১৪৮১৭ সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন রাসেল মজুমদার, খালেদ মাসুদ, মুন্সী মো: আল ইমরান,মো: শরীফুল হক, আকাশ সিকদার, রিদোয়ানুল হক, রফিকুল ইসলাম রনি, খাদিজা আকতার আনিকা , এমএ সাইদ।

নেতৃবৃন্দ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নসহ সাংবাদিক সুরক্ষায় আইন প্রণয়নের দাবিতে সকলকে ঐক্যবদ্ধের আহবান জানানো হয়। (সংবাদ বিজ্ঞপ্তি)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com