মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জের বজ্রপাতে নারী-শিশুসহ ৯

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ১০.২৯ পিএম
  • ১৫৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে নারী-শিশুসহ ৯ কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছেন একই পরিবারের পিতা-পুত্র ও ভাই। এতে আহত হয়েছেন আরও ৬ জন।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়নের মাটিকোড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত এবং আহতরা সবাই কৃষি শ্রমিক।

উল্লাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, নিহত ও আহতরা মাটিকোড়া দক্ষিণপাড়া গ্রামের পাশের মাঠে রোপা ধানের চারা উত্তোলন ও বপন করছিল। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। সবাই মাঠের মধ্যে অবস্থিত একটি শ্যালো মেশিন ঘরে গিয়ে আশ্রয় নেয়। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই এক নারী ও শিশুসহ ৮ জন নিহত হয়। এ ঘটনায় আহত হন আরও অন্তত ৭ জন। খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় আরো এক জন মারা যায়।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেন। সেইসঙ্গে নিহতদের মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com