সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দক্ষিণ কোরিয়ায় টাইফুন আঘাত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ১.২২ এএম
  • ১৭৫ বার পড়া হয়েছে

টাইফুন হিন্নামনোর দক্ষিণ কোরিয়ার দক্ষিণ দিকের তটরেখায় আঘাত হানার প্রাক্কালে হাজারো বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। দিনভর বৃষ্টি ও শক্তিশালী বাতাসের পূর্বাভাস দিয়ে কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

কোরিয়ার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তরাভিমুখী এই টাইফুনটি ঘণ্টায় ৫২ কিলোমিটার (৩২ মাইল) গতিতে স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে কোরীয় উপদ্বীপ পেরিয়ে উপকূলীয় শহর গেজে পার হয় এবং পরবর্তীতে দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর উলসানে আঘাত হানে।

আশা করা যাচ্ছে, ঝড়টি মঙ্গলবার মধ্যরাতের মধ্যে উত্তর-পূর্বাঞ্চলের দিকে যেয়ে জাপানের সাপ্পোরো থেকে ৪০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে পৌঁছাবে।

প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বরাত দিয়ে তার মুখপাত্র জানান, প্রেসিডেন্ট জরুরি বৈঠকে অংশ নিয়েছেন এবং কর্মকর্তাদের অনুরোধ করেছেন টাইফুন পুরোপুরি না যাওয়া পর্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা বজায় রাখতে।

আবহাওয়া সংস্থা জানায়, মঙ্গলবার পর্যন্ত তীব্র বৃষ্টি, বাতাস ও ঝড়ের দমক থাকতে পারে। এছাড়াও উপকূলীয় এলাকাগুলোতে ‘উঁচু’ ঢেউয়ের বিষয়ে সতর্ক করে সংস্থাটি।

কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত ৩ হাজার ৪৬৩ জন মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। উলসানে একজন ২৫ বছর বয়সী ব্যক্তি নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।

টাইফুনের কারণে শত শত ফ্লাইট বাতিল, ব্যবসায়িক কার্যক্রম স্থগিত ও স্কুল বন্ধ হয়েছে।

উত্তর কোরিয়াতেও টাইফুনের কারণে সৃষ্ট সম্ভাব্য ক্ষয়ক্ষতির জন্য প্রস্তুতি নেওয়া হয়। দেশটির নেতা কিম জং উন বিপর্যয় প্রতিরোধ বিষয়ক একটি ২ দিন ব্যাপী বৈঠকে সভাপতিত্ব করেন, যেখানে দুই কোরিয়ার সীমান্তের কাছাকাছি অবস্থিত একটি বাঁধের পানি ছেড়ে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

দক্ষিণ কোরিয়া বারবার উত্তর কোরিয়াকে অনুরোধ করেছে এই বাঁধের পানি ছাড়ার আগে তাদের অগ্রিম সতর্কবাণী দিতে, কারণ এই উদ্যোগে দক্ষিণ কোরিয়ায় বন্যা দেখা দিতে পারে। কিন্তু এ বিষয়ে পিয়ংইয়ং নীরবতা অবলম্বন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com