শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কক্সবাজারে গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি রাজধানীতে পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৪ টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য নিহত মরিশাসের প্লেন-দে-পাপাই এলাকায় ভারী বাক্সে চাপা পড়ে তিন বাংলাদেশি মৃত্যু ১ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩জনে মৃত্যু স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে সরকারের সমন্বিত পরিকল্পনা ঘোষণা ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল : প্রধানমন্ত্রী পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মৃত্যুর ঘটনায় লরি চালক গ্রেপ্তার, শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির অন্যতম পূরণ পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্ব, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক সভা

চীনের সিচুয়ান প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে জনের মৃত্যু

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ১১.৫৮ এএম
  • ১৮২ বার পড়া হয়েছে

চীনের সিচুয়ান প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ৬ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্পে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। ২০১৭ সালের পর থেকে অঞ্চলটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী কম্পন এটি। খবর বিবিসি ও রয়টার্সের

চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার জানিয়েছে,  সোমবার আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল চেংদু থেকে ২২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের লুডিং পার্বত্য এলাকায়।

ভূমিকম্পের প্রভাবে সিচুয়ানের প্রাদেশিক রাজধানী চেংদুর পাশাপাশি দূরবর্তী প্রদেশগুলোও কেঁপে ওঠে। কম্পনের ফলে বিভিন্ন স্থানে ভূমিধস দেখা গেছে। ধসের কারণে ভূমিকম্পের কেন্দ্রস্থল সংলগ্ন এলাকায় ঘরবাড়ি ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, অন্তত একটি এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের ৫০ কিলোমিটার এলাকার মধ্যে থাকা  বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্রের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে প্রাদেশিক গ্রিড ক্ষতিগ্রস্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com