সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ব্যক্তিগত কাজে ব্যাংকের গাড়ি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ১.০৩ এএম
  • ১৫৪ বার পড়া হয়েছে

বৈশ্বিক অর্থনীতির বর্তমান প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় কমাতে আরও একটি নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনায় এবার ব্যক্তিগত কাজে ব্যাংকের গাড়ি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগে, গত জুলাই মাসেও এ সংক্রান্ত একটি নির্দেশনা দেয়া হয়েছিল।

৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ–সংক্রান্ত একটি পরিপত্র জারি করে দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, জ্বালানি (পেট্রল, ডিজেল, গ্যাস ইত্যাদি), অয়েল ও লুব্রিকেন্টের ব্যবহার ২০ শতাংশ বা তার বেশি কমিয়ে আনার ব্যবস্থা চলমান রাখতে হবে।

এক্ষেত্রে বরাদ্দকৃত জ্বালানির অপব্যবহার (যেমন ব্যক্তিগত কাজে বিধিবহির্ভূতভাবে অফিসের গাড়ি ব্যবহার, প্রাধিকার–বহির্ভূত গাড়ি বরাদ্দ ইত্যাদি) রোধকল্পে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে হবে বলে নির্দেশ দেয়া হয়। এছাড়াও বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ বা আরও বেশি কমাতে কার্যকর ব্যবস্থা জোরদার করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বিদ্যুতের অপব্যবহারের ক্ষেত্রগুলো (যেমন প্রাধিকারের বাইরে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার, অপ্রয়োজনীয় বাতি জ্বালানো, গিজার, ইলেকট্রিক কেটলি, বৈদ্যুতিক সরঞ্জামের অধিক ও অপ্রয়োজনীয় ব্যবহার ইত্যাদি) চিহ্নিত করে বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবস্থা নিতে হবে।

প্রসঙ্গত, গত জুলাই মাসে দেয়া এক নির্দেশনায় পেট্রল, ডিজেল, গ্যাস, অয়েল ও লুব্রিকেন্টের জন্য বরাদ্দকৃত অর্থের ২০ শতাংশ ব্যয় সাশ্রয় করতে বলেছিল কেন্দ্রীয় ব্যাংক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com