সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সৌদি আরবে ৯০ দিনের বেশি সময় অবস্থান করতে পারবেন বিদেশিসৌদি আরবে ৯০ দিনের বেশি সময় অবস্থান করতে পারবেন বিদেশি ওমরাহযাত্রীরা

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ১২.৩৪ এএম
  • ১৭১ বার পড়া হয়েছে

সৌদি আরবে ৯০ দিনের বেশি সময় অবস্থান করতে পারবেন বিদেশি ওমরাহযাত্রীরা। সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় ৫ সেপ্টেম্বর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সৌদি অর্থনীতি বিশ্লেষকদের মতে, সরকার দেশের পর্যটন খাতকে শক্তিশালী করতে চাইছে।

বিবৃতিতে বলা হয়, অবস্থানের পাশাপাশি তারা দেশটির যেকোনো শহরে বাধাহীনভাবে ঘুরে বেড়াতে পারবেন এবং নিজ দেশে ফেরার সময় সৌদির যেকোনো বিমানবন্দর ব্যবহার করতে পারবেন।

এখন থেকে বিদেশি ওমরাহ যাত্রীরা তাদের ওমরাহ ভিসার মেয়াদ বাড়িয়ে ৯০ দিনেরও বেশি সময় সৌদিতে অবস্থান করতে পারবেন এবং মক্কা-মদিনাসহ যেকোনো শহরে ঘুরতে যেতে পারবেন। কোনো প্রকার আইনগত বা প্রশাসনিক বাধা দেওয়া হবে না বলে বিবৃতিতে বলা হয়েছে।

সৌদি সরকারের অনুমোদিত যেকোনো ইলেকট্রনিক প্ল্যাটফরম ব্যবহার করে সহজেই ভিসার মেয়াদ বাড়ানো যাবে বলেও উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে।

করোনা মহামারির কারণে ২০২০ সালে বিদেশিদের জন্য সীমান্ত বন্ধ করেছিল সৌদি। হজ ও ওমরাহ পালনে ইচ্ছুক বিদেশী যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এমনকি সৌদি নাগরিকদেরও হজ ও ওমরাহ পালনে নিরুৎসাহিত করে সরকার। খুব অল্প সংখ্যক সৌদি নাগরিক সরকারের বিশেষ অনুমতিতে সেবার হজ পালন করতে পেরেছিলেন।

পরের বছর ২০২১ সালে নিজ দেশের নাগরিকদের হজ ও ওমরাহ পালনের অনুমতি দেয় সৌদি সরকার। তবে এক্ষেত্রে শর্ত দেওয়া হয়, যারা সরকারের অনুমোদিত যেকোনো করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন, কেবল তারাই হজ ও ওমরাহ করতে পারবেন।

এ বছর হজ ও ওমরাহ পালনে ইচ্ছুক বিদেশি যাত্রীদের জন্য সীমান্ত খোলার ঘোষণা দেয় সৌদি। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়, যেসব বিদেশি যাত্রী করোনা টিকার ডোজ সম্পূর্ণ করেছেন—কেবল তাদেরকেই স্বাগত জানাবে সৌদি আরব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com