সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কামরাঙ্গীরচরে দেশি-বিদেশি ব্র্যান্ডের ভেজাল প্রসাধনীসহ গ্রেফতার-১

  • আপডেট সময় সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ৭.৩৩ পিএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি ব্র্যান্ডের ভেজাল প্রসাধনীসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ।  গ্রেফতারকৃত ব্যক্তি নাম – মোঃ কামাল হোসেন।

ভেজাল প্রসাধনী উদ্ধার সম্পর্কে গোয়েন্দা লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ ফজলুর রহমান বিপিএম (বার), পিপিএম বলেন, বুধবার (৪ সেপ্টেম্বর ২০২২) ঢাকা মহানগরীতে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সূত্রে জানা যায় কামরাঙ্গীরচর থানার মধ্য ইসলাম নগর আচারওয়ালার ঘাট গলির একটি বাসায় অবৈধভাবে বিভিন্ন ভেজাল প্রসাধনী আই লাইনার, কাজল, জেল, লিপিস্টিক তৈরি করছে। এমন তথ্যের ভিত্তিতে ঐ দিন সকাল ১২:৪০ টায় অভিযান পরিচালনা করে নকল প্রসাধনীসহ কামালকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত কামাল অবৈধভাবে স্থাপিত ভেজাল প্রসাধনী তৈরি কারখানার কর্মচারী । এ ভেজাল কারখানার মালিক মোঃ রিপন ও তার সহযোগী মোঃ জাবেদ পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। পলাতকদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

মানব দেহের জন্য ক্ষতিকর দেশি-বিদেশি বিভিন্ন ব্যান্ডের নামে এসব ভেজাল প্রসাধনী ঢাকা মহানগরসহ সমগ্র দেশে তারা বিক্রয় করে আসছে। এ সংক্রান্তে কামরাঙ্গীরচর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে বলে জানান ডিবি কর্মকর্তা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com