সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহে খোলা বাজারে টিসিবি-চাল আটা বিক্রি শুরু

  • আপডেট সময় শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২, ১১.৪৯ এএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাসঃ  “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই স্লোগানে সারাদেশের ন্যায় ময়মনসিংহেও (ওএমএস) ও টিসিবি কার্যক্রমের সমন্বয় সাধনের খোলা বাজারে চাল ও আটা বিক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নগরীর বাতিরকল (ওএমএস) ডিলার সাদিয়া ইসলামের (মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজ) দোকানে ১৫ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা কেজি দরে আটা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস। এর আগে সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ওএমএস খাদ্যবান্ধব কর্মসুচী এবং টিসিবি’র কার্ড হোল্ডারদের মাধ্যমে চাল ও আটা বিতরণ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব রায়না আহমদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোঃ আমিনুল এহসান প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ প্রমুখ। প্রসঙ্গত ময়মনসিংহ বিভাগের চারটি জেলায় ৩০১ টি ইউনিয়নে মোট ৫, ৮০,৪৯৯ জন উপকারভোগীদের মাঝে ১৫ টাকা কেজি দরে প্রতিমাসে ৩০ কেজি হারে মোট ১৭৪১৫ মেট্রিক টন চাল বিতরণ করা হবে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৭টি দোকানে দৈনিক ২ মেট্রিক টন করে মোট ৩৪ মেট্রিক টন চাল ও ৫০০ কেজি করে মোট ৮.৫০০ মেট্রিক টন আটা বিক্রি করা হবে। এছাড়াও ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ৭ টি ট্রাকের মাধ্যমে প্রতিটিতে দৈনিক ২ মেট্রিক টন করে মোট ১৪ মেট্রিক টন চাল বিক্রি করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com