সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রুবিনা আলমগীরের কভার সং ” তোমারও দুনিয়ায়”

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ৩.৪৭ পিএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের শ্রোতাপ্রিয় গান “তোমারও দুনিয়া দেখিয়া শুনিয়া” নিজ কন্ঠে তুলে নিলেন এ প্রজন্মের কণ্ঠশিল্পী ও অভিনেত্রী রুবিনা আলমগীর। নিজ কন্ঠে রেকর্ডকৃত এই গানটির দৃশ্য চিত্রায়নের কাজও সম্প্রতি শেষ করলেন রাজধানীর বেশ কয়েকটি মনোরম লোকেশনে। রমনা পার্ক, শিল্পকলা একাডেমিসহ দৃষ্টিনন্দন লোকেশনে চিত্রায়িত এই গানের মিউজিক ভিডিওতেও মডেল হয়েছেন শিল্পী নিজেই। কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের জনপ্রিয় এই গানটি নিজের কন্ঠে গাওয়ার বিষয়ে প্রতিশ্রুতিশীল এই গায়িকা ও অভিনেত্রী বলেন, সাবিনা ইয়াসমিনের প্রতি ভালো লাগা আর ভালোবাসা কারণেই খুব ছোটবেলা থেকে আমার গানের ভুবনে পথচলা। সংগীত একটি গুরুমুখী বিদ্যা ও সাধনার বিষয়। যার কারণে শৈশব থেকেই গানকে নিজের ভালো লাগা আর ভালোবাসার জায়গায় স্থান দিয়েছি। প্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিনের গান গাওয়ার শখ আমার অনেক দিনের কাঙখিত বাসনা। কতটুকু গাইতে পেরেছি সেটার বিচার করবেন আমার শ্রোতারা। তবে, এত বড় মাপের একজন গুনী শিল্পীর গান গাওয়াটা আমার মতো নগণ্য মানুষের জন্য দুঃসাহসই বটে। সংগীতে উনি আমার আইডল। আর সবাই তার আইডলকেই অনুসরণ করে। আসন্ন দুর্গাপূজায় গানটি আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। দর্শক শ্রোতারা গানটি কতটা গ্রহণ করে, অর্থাৎ কতটা সাড়া পাই সেই অপেক্ষাতেই আছি। তবে, দর্শক শ্রোতাদের ভালোবাসা ও সমর্থন পেলে আমিও ক্যারিয়ার নিয়ে সফলতার পথে এগিয়ে যাবো বলে প্রত্যাশা করছি। পুজায় “তোমারও দুনিয়ায় দেখিয়া শুনিয়া” গানের মিউজিক ভিডিও ছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে রুবিনা আলমগীরের আরো তিনটি মিউজিক ভিডিও এবং “বাজি” ও ” কবি” নামের দুটি চলচ্চিত্র। এছাড়া বেশ কয়েকটি কাজের কথা চলছে। তবে,,ব্যাটে বলে মিলছেনা বলে সব কাজ করা হচ্ছেনা। কথা প্রসঙ্গে রুবিনা বলেন, নিম্নমানের যেনতেন অনেক কাজের চেয়ে কোয়ালিটিসম্পন্ন অল্প কয়েকটি কাজের মাধ্যমেই ক্যারিয়ারকে এগিয়ে নিতে চাই। তারকা হতে আসিনি, শিল্পী হতে এসেছি। কারণ তারকা কোন একটা নির্দিষ্ট সময়ের পর ঝরে যায়,,খসে যায়। কিন্তু শিল্পী আজীবন রয়ে যায়। গতানুগতিকতার জোয়ারে ভেসে যেতে চাইনা বলেই অনেক কাজ করা হয়না। তবে কোয়ালিটি যে কাউকে তার কাঙখিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে বলেই আমার বিশ্বাস। আর সেই বিশ্বাস নিয়েই বেঁচে থাকা এবং সেই বিশ্বাস নিয়েই স্বপ্ন দেখা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com