সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ব্যাঙ-পুঁটি মাছের মতো লাফাচ্ছে,বিএনপি নওগাঁয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ

  • আপডেট সময় বুধবার, ৩১ আগস্ট, ২০২২, ৫.০৭ পিএম
  • ২০৬ বার পড়া হয়েছে
সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, আষাঢ় মাসে বৃষ্টি হলে ব্যাঙ-পুঁটি মাছ যেভাবে লাফায়, বিএনপি সেইভাবে লাফানো শুরু করেছে। লাফাতে গিয়ে যদি বিএনপি জনগণের সম্পত্তিতে আগুন, হামলা করে তাহলে আওয়ামী লীগ নেতাকর্মীরা বসে থাকবে না।
আওয়ামী লীগ নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে প্রতিহত করবে।মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত শোক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।ড. হাসান মাহমুদ বলেন, রাষ্ট্রের দায়িত্ব সন্ত্রাসীদের দমন করা।
আবার যদি বিএনপির সন্ত্রাসীরা মাঠে নামে পুলিশও বসে থাকবে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এ সময় তথ্যমন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা সভা-সমাবেশ করেন, তাতে কোনো অসুবিধা নেই।
সভা-সমাবেশ করতে গিয়ে নিজেরা মারামারি করে দোকানপাট ভাঙচুর ও দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করলে দেশের জনগণ বসে থাকবে না। জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করা হবে।মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নাকি তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।
হাওয়া ভবনের বড় সরদার ও ডাকাত তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হোক তা আবার দেশের জনগণ চায় না।এ সময় সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার,সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জন,সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার ও সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলালসহ জেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com