মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পটুয়াখালীতে ৬ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ১২.৪০ এএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম (বিপিএম, পিপিএম)-এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান (প্রশাসন ও অর্থ), মো. মনিরুজ্জামান, অফিসার ইনচার্জ, পটুয়াখালী সদর থানার নেতৃত্বে এসআই মাসুদ হাওলাদার সঙ্গীয় এসআই শিপন শেখ, এএসআই লিমন ও ফোর্সসহ পটুয়াখালী সদর থানার পশ্চিম হেতালিয়া কুড়ির খালের গোড়া এলাকায় শাহীন গাজীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।জানা গেছে, শাহীন গাজীর বাড়ির ভাড়াটিয়া বিথী খাতুন (৩১), স্বামী মো. বশির হোসেন, সাং পশ্চিম হেতালিয়া, থানা ও জেলা পটুয়াখালীর বসতঘরে অভিযান পরিচালনা করে ২০২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং উক্ত ঘরে অবস্থানরত মাদক ব্যবসায়ী একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মিজানুর রহমান সাগর আকন (৪০), পিতা-মো. রফিকুল ইসলাম আকন, সাং-পশ্চিম টাউন কালিকাপুর, ৯নং ওয়ার্ড, পটুয়াখালী পৌরসভা, থানা ও জেলা পটুয়াখালী ও তার সহযোগী মো. আ. গফ্ফার হাং (৩২), পিতা আ. জলিল হাং, সাং-পশ্চিম টাউন কালিকাপুর, ৯নং ওয়ার্ড, পটুয়াখালী পৌরসভা, থানা ও জেলা পটুয়াখালী, বশির হোসেন (৪২), পিতা মো. ইউসুফ হাং, সাং পশ্চিম হেতালিয়া, থানা ও জেলা পটুয়াখালীগণের দখল ও নিয়ন্ত্রণ হতে সর্বমোট ৬০০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। গ্রেফতারকৃত আসামি মিজান আকন একাধিক মাদক মামলার পলাতক ও দুটি মাদক মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি। সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলেিইয়াবাগুলো জব্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com