সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দিল্লিতে দাঙ্গায় পুড়ে যাওয়া বিএসএফ জওয়ানের বাড়ি নতুন করে বানিয়ে দেবে বিএসএফ

  • আপডেট সময় সোমবার, ২ মার্চ, ২০২০, ১.৩৪ পিএম
  • ২৯৬ বার পড়া হয়েছে

ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ জওয়ানের যে বাড়ি দিল্লিতে দাঙ্গাবাজরা পুড়িয়ে দিয়েছে, বিএসএফ সেটি নতুন করে বানিয়ে দেবে।

দেশবাসীকে রক্ষা করার দায়িত্ব যাঁর ওপরে, একশ্রেণীর দেশবাসীর আক্রমণ থেকে তাঁর বাড়িই রক্ষা পায়নি। বিএসএফের জওয়ান মহম্মদ আনিস উত্তরবঙ্গের সীমান্ত অঞ্চল থেকে বদলি হয়ে এখন ওড়িশার মাওবাদী অধ্যুষিত এলাকা মালকানগড়ে মোতায়েন। উত্তরপূর্ব দিল্লির খাজুর খাসের পুরনো বাড়িতে তাঁর বাবা মা বোন থাকেন। আসছে মাসে বোনের বিয়ে, তার পরে আনিসের নিজের বিয়ে। সেই উৎসবের আয়োজনের মধ্যেই গত সপ্তাহে দাঙ্গাবাজরা দিল্লির একের পর এক মুসলিম মহল্লায় আক্রমণ চালিয়ে বাড়ি গাড়ি দোকান পুড়িয়ে দেয়। পুড়ে ছাই হয়ে যায় বিয়ের গয়না আর টাকা সহ আনিসদের বাড়িও। খবর পেয়ে বিএসএফের ডিরেক্টর জেনারেল গতকালই ঘোষণা করেছিলেন যে, আনিসের বিয়ের উপহার হিসেবে বাহিনীর ইঞ্জিনিয়াররা দু’সপ্তাহের মধ্যে ওই বাড়ি নতুন করে বানিয়ে দেবেন।

আজ রবিবার বিএসএফ অফিসাররা খাজুর খাসে গিয়ে আনিসের পরিবারের সঙ্গে দেখা করেন। আজই আবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক তাঁর রাজ্যে প্রহরারত ওই বিএসএফ জওয়ানের জন্য ১০ লাখ টাকা দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com