সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কর্পোরেট একাডেমীর উদ্যোগে ভ্যাট ব্যবস্থাপনার উপর সরাসরি সেমিনার অনুষ্ঠিত।

  • আপডেট সময় শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ৯.১৮ পিএম
  • ৩২২ বার পড়া হয়েছে

সংবাদ সারাক্ষণ ডেক্সঃ কর্পোরেট একাডেমীর উদ্যোগে ভ্যাট ব্যবস্থাপনার উপর সরাসরি সেমিনার অনুষ্ঠিত হয়ে গেল ।গত ২৬ আগস্ট রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট অডিটোরিয়ামে বাংলাদেশের ভ্যাট ব্যবস্থাপনার উপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। তিনভাগে বিভক্ত এই সেমিনারের প্রথম ভাগে সামগ্রিক ভ্যাট ব্যবস্থাপনা নিয়ে একটি বিশেষ মাস্টারক্লাস পরিচালনা করেন জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্য ও বিশিষ্ট ভ্যাট বিশেষজ্ঞ জনাব ডঃ আব্দুল মান্নান শিকদার। ১২০ এরও অধিক বিভিন্ন দেশীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানের ২০০ জনের মত প্রফেশনালের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সেমিনারে জনাব ডঃ আব্দুল মান্নান শিকদার বাংলাদেশের ভ্যাট ব্যবস্থাপনার উপর দারুণ একটি সেশন পরিচালনা করেন। যেখানে ভ্যাট আদায়, ভ্যাট নির্ণয় থেকে শুরু করে আমদানি-রপ্তানির বিভিন্ন পর্যায়ে ভ্যাটের প্রয়োগ ও বিধি বিধান বিস্তারিত আলোচনা করা হয়। যা থেকে অংশগ্রহণকারীরা দারুণভাবে উপকৃত হয়েছেন বলে মতামত প্রকাশ করেছেন।
কর্পোরেট একাডেমীর হেড অফ বিজনেস জনাব ফরহাদ খানের উপস্থানায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কর্পোরেট একাডেমীর চেয়ারম্যান জনাব আরিফুর রহমান ACGA, MIPA, AFA. অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আকিজ ভেঞ্চার গ্রুপের এম ডি ও সি ই ও জনাব সৈয়দ আলমগির, ইউনিলিভার কঞ্জুমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান জনাব মাসুদ খান FCA, FCMA ও i-Calipers প্রেসিডেন্ট জনাব নাজমুল হায়দার।
সেমিনারটির শেষভাগে প্রধান আকর্ষণ ছিল প্রশ্নোত্তর পর্ব সহ একটি জমজমাট প্যানেল ডিসকাশন, যেখানে অংশগ্রহণকারীরা সরাসরি প্রশ্ন করার সুযোগ পেয়েছিলেন আর বিজ্ঞ আলোচকদের কাছ থেকে সঠিক উত্তর ও পরামর্শ লাভ করেন।
সেমিনারে বিজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডঃ আব্দুল মান্নান শিকদার, শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের মহা-পরিচালক জনাব ফখরুল আলম, চট্টগ্রাম কাস্টম হাউজের যুগ্ম-কমিশনার জনাব তারিক হাসান ও বিশিষ্ট ভ্যাট-ট্যাক্স বিশেষজ্ঞ জনাব স্নেহাশিস বড়ুয়া FCA। প্যানেল ডিসকাশনটিতে সঞ্চালক হিসেবে ছিলেন কর্পোরেট একাডেমীর চেয়ারম্যান ও হেমাস কঞ্জুমার ব্র্যান্ডস লিঃ এর হেড অফ ফাইন্যান্স জনাব আরিফুর রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ডঃ আব্দুল মান্নান শিকদার এ জাতীয় কার্যক্রমের প্রশংসা করে বলেন, ই জাতীয় উদ্যোগের ফলে জাতীয় রাজস্ব বোর্ডের সৈনিক তৈরি হচ্ছে যারা সরকারের রাজস্ব বৃদ্ধি ও আইন বাস্তবায়নে কার্যকর ভুমিকা পালন করবে। আলোচকরা কর্পোরেট একাডেমীর এ আয়োজনকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও কর্পোরেট একাডেমীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। কারণ তারা বিশ্বাস করেন এভাবেই ধীরে ধীরে বাংলাদেশে সুস্থ ভ্যাট কালচার গড়ে উঠবে আর এভাবেই একসময় আমরা স্বপ্নের ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com