সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বনানী কড়াইল বস্তিতে খুনের ঘটনায় গ্রেফতার-৫

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ৭.০৫ পিএম
  • ২০৪ বার পড়া হয়েছে

বনানী কড়াইল বস্তিতে চাঁদাবাজির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলামিনকে খুন করা হয়। ওই খুনের ঘটনার জড়িত পাচঁজন আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মোহাম্মদ আলী, মো: খাজা, মোঃ আমজাদ, মো: রাসেল, ও মোঃ মাসুদ রানা। এসময় তাদের কাছ থেকে ছুরি, চাপাতি, রামদা সহ নানাবিধ দেশি অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।।

 

গত মঙ্গলবার (২৩ আগস্ট ২০২২) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট ২০২২) সকাল ১১:৩০টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের সামনে এ সংক্রান্তে বিস্তারিত তুলে ধরেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন,  বনানী থানার ১৯ ও ২০ নং ওয়ার্ড নিয়ে কড়াইল বস্তি গঠিত। বস্তিটি গড়ে উঠেছে  টিএন্ডটি, রাজউক ও পিডব্লিউডি এর সরকারি জায়গায়।

কড়াইল বস্তিতে ঘর ভাড়াসহ অবৈধভাবে বিভিন্ন ইউটিলিটি সেবার অর্থ আদায় ইত্যাদি নিয়ন্ত্রনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৭ আগস্ট  বস্তির এরশাদ মাঠ এবং নূরানী মসজিদ এলাকায় নুরু-কবির-আলী গংয়ের সাথে রিপন-জুয়েল-শুভ গংয়ের  মারামারির ঘটনায় আলামিন নামের একজন ব্যক্তি নিহত হয়।

এছাড়া এই সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১০ জন  ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় এবং আরো অনেকে আহত  হয়ে প্রাথমিক চিকিৎসা নেয়। আলামিন হত্যার ঘটনায়  বনানী থানায় একটি মামলা দায়ের হলে ডিবি গুলশান বিভাগ ছায়া তদন্ত শুরু করে। গত ২৩ আগস্ট  ২০২২ তারিখে ৫ জন আসামিকে গ্রেফতার করে। আসামিরা বর্তমানে ডিবি পুলিশ রিমান্ডে আছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন মোহাম্মদ আলী ও নুরু এবং জসিম উদ্দিন রিপন ও জুয়েল সরকার এই দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে ওই দুইটি ঘটনা ঘটে।

তিনি আরো বলেন, এই দুইটি মমালার ঘটনার সাথে জড়িত সকল আসামীদের আইনের আওতায় আনা হবে। এ সংক্রান্তে বনানী থানায় দুইটি মামলা রুজু হয়। মামলা দুইটি ডিবি গুলশান তদন্তের দায়িত্ব পায়।

ডিএমপির গোয়েন্দা গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মশিউর রহমান পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে এবং ক্যান্টনমেন্ট জোনাল টিমের টিম লিডার জনাব এস.এম. রেজাউল হক এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com