সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রাশিয়ার সঙ্গে যুদ্ধে প্রায় ৯০০০ সেনা নিহত : ইউক্রেন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ১২.৪৫ এএম
  • ২০৫ বার পড়া হয়েছে

ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধানের দাবি, প্রায় ছয় মাস আগে রাশিয়া দেশটিতে আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ৯ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে।

সোমবার অবসরপ্রাপ্ত সৈনিকদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে জেনারেল ভালেরি জালুঝনি এপ্রিলের পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের সেনা সদস্য হতাহতের সংখ্যা প্রকাশ করলেন।

জাতিসংঘের দাবি, তারা ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রুশ আগ্রাসনে ৫ হাজার ৫০০ বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হয়েছে।

ইউনিসেফ নিশ্চিত করেছে, অন্তত ৯৭২ জন ইউক্রেনীয় শিশু সহিংসতায় হতাহত হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেলের বিবৃতি অনুযায়ী, বেশিরভাগ হতাহতের জন্য বিস্ফোরক দায়ী। বুধবার যুদ্ধ শুরুর ৬ মাস পূর্ণ হতে চলেছে। দিনটি একইসঙ্গে ইউক্রেনের স্বাধীনতা দিবসও। ৩১ বছর আগে এই দিনে সোভিয়েত শাসন থেকে দেশটি স্বাধীনতা অর্জন করেছিল।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে সম্ভাব্য রুশ হামলার বিষয়ে সতর্ক করেছেন।

একটি সরকারি নথির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কিয়েভ কর্তৃপক্ষ সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠান বাতিল করেছে।

আঞ্চলিক গভর্নর ভ্যালেন্তিন রেজনিচেনকো জানান, জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পশ্চিমে আবারও নতুন করে রুশ রকেট হামলা হয়েছে। রকেটগুলো একটি দালান, একটি কিন্ডারগার্টেন স্কুল ও কিছু দোকানে আঘাত হানে।

এ এলাকায় ধারাবাহিক বোমা হামলার জন্য রাশিয়া ও ইউক্রেন একে অপরকে দায়ী করেছে। ইউক্রেন জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতি দাবি জানিয়েছে রাশিয়াকে এই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করতে।

হোয়াইট হাউজের বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ, জার্মানির চান্সালার ওলাফ শ্লোত্জ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পরিস্থিতি নিয়ে রবিবার ফোনে আলাপ করেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার এক ফোনালাপে ম্যাক্রঁকে নিশ্চিত করেন, তারা আন্তর্জাতিক পরিদর্শকদের ঐ স্থাপনায় প্রবেশ করতে দেবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com