সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ইউক্রেন শেষ পর্যন্ত’ লড়াই চালিয়ে যাবে: জেলেন্সকি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ১২.৩৫ এএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, ইউক্রেন ‘শেষ পর্যন্ত’ লড়াই চালিয়ে যাবে

। দেশটি তাদের স্বাধীনতা দিবস এবং রাশিয়ার আগ্রাসনের ছয় মাস পূর্ণ হবার দিনটি উদযাপন করলো।

কিয়েভের স্বাধীনতা চত্বর থেকে এক ভিডিও বার্তায় দেয়া বক্তব্যে জেলেন্সকি বলেন ইউক্রেন ‘শেষ পর্যন্ত’ তার ভূমির জন্য লড়াই করবে। যুদ্ধের সমাপ্তি শান্তি দ্বারা চিহ্নিত হবে- একসময় এমনটি চাইলেও, ইউক্রেন এখন বিজয় চায়।

জেলেন্সকি বলেন, ইউক্রেন পূর্ব ডনবাস অঞ্চলের পাশাপাশি ক্রাইমিয়ার নিয়ন্ত্রণ ফিরে পাবে।

ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের প্রাথমিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর রুশ বাহিনী তাদের আক্রমণের কেন্দ্রবিন্দু ডনবাসের দিকে সরিয়ে নিয়েছে। রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা ২০১৪ সাল থেকে ডনবাসে ইউক্রেনীয় বাহিনীর সাথে লড়াই করছে। একই বছর আন্তর্জাতিক সম্প্রদায় দ্বারা স্বীকৃত নয় এমন একটি পদক্ষেপের মাধ্যমে রাশিয়া ক্রাইমিয়াকে সংযুক্ত করে নেয়।

ইউক্রেনের নেতারা এবং যুক্তরাষ্ট্র ইউক্রেনের বেসামরিক অবকাঠামো ও সরকারি স্থাপনাগুলোতে হামলার জন্য রাশিয়ার প্রচেষ্টা বৃদ্ধির বিষয়ে সতর্ক করায় কিয়েভে সর্বজনীন স্বাধীনতা দিবস উদযাপন নিষিদ্ধ করা হয়েছিল।

আগামী বছর ইউক্রেনীয় বাহিনীকে প্রশিক্ষণ ও সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বুধবারের প্রথম দিকে অতিরিক্ত ৩০০ কোটি ডলারের নতুন সহায়তা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। কর্মকর্তারা বলেছেন, এই সহায়তা ড্রোন,অস্ত্র এবং অন্যান্য সরঞ্জাম যা এক বা দুই বছরের জন্য যুদ্ধের ময়দানে ব্যবহার করা যাবে না সে সংক্রান্ত চুক্তিতে অর্থায়ন করবে।

বুধবার এক বিবৃতিতে নরওয়ের প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, নরওয়ে এবং ব্রিটেন যৌথভাবে ইউক্রেনকে মাইক্রো ড্রোন সরবরাহ করছে। ড্রোনগুলো “প্রাথমিক নিরীক্ষণ এবং লক্ষ্য শনাক্তকরণের জন্য” ব্যবহৃত হয়।

এ প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি থেকে রয়টার্স থেকে নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com