সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি পুনর্বহাল আলোচনা বিলম্বিত করছে: ইরান

  • আপডেট সময় বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ১২.৩১ এএম
  • ১৮২ বার পড়া হয়েছে

ইরান অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি পুনর্বহাল বিষয়ক আলোচনাকে বিলম্বিত করছে। এই চুক্তি, ইরানের পরমাণু কর্মসূচিকে সীমিত করার বিনিময়ে, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করবে ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র নাসের কানানির ভাষ্য মতে, ইউরোপীয় ইউনিয়নের খসড়া করা প্রস্তাবিত নথি সম্পর্কে ইরানের মন্তব্যে সাড়া দিতে যুক্তরাষ্ট্র “গড়িমসি” করছে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন গত সপ্তাহ থেকে ইরানের দেওয়া জবাব পর্যালোচনা করছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র নেড প্রাইস বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন যে, পর্যালোচনা “চলছে”।

আনুষ্ঠানিকভাবে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন (জেসিপিওএ) নামে পরিচিত ঐ চুক্তিটি থেকে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র নিজেদের প্রত্যাহার করে নেয়। সে সময় যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, চুক্তিটি অতিমাত্রায় ইরানের পক্ষে যায়।

চুক্তি প্রত্যাহার ও নতুন নিষেধাজ্ঞা আরোপের জবাবে ইরান চুক্তিতে থাকা নিজেদের প্রতিশ্রুতিগুলো থেকে পিছিয়ে আসে। ঐ প্রতিশ্রতিগুলো ছিলো চুক্তির আওতায় ইরানের জন্য প্রয়োজনীয়। প্রতিশ্রুতিগুলোর মধ্যে ছিল, বিশুদ্ধ ইউরেনিয়াম মজুদের সীমা বৃদ্ধি এবং পারমাণবিক স্থাপনাগুলোতে আরও উন্নত সেন্ট্রিফিউজ স্থাপন করা।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয় যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রবিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাঁক্রো, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ও জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ এর সাথে টেলিফোনে আলাপ করেন। ঐ সময় নেতারা “ইরানের পারমাণবিক চুক্তি বিষয়ে চলমান আলোচনা, মধ্যপ্রাচ্যে অঞ্চলের সহযোগীদের জন্য সহায়তা জোরদার করা, এবং ইরানের আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টিকারী কর্মকাণ্ডগুলো প্রতিরোধ ও সীমাবদ্ধ করতে যৌথ প্রচেষ্টার” বিষয়ে আলাপ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com