মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিএনপি গুম, খুন হওয়া নেতাকর্মীদের ত্যাগ বৃথা যেতে দেবে না : ফখরুল ইসলাম

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ৭.০৬ পিএম
  • ২০৫ বার পড়া হয়েছে

বিএনপি গুম, খুন হওয়া নেতাকর্মীদের ত্যাগ বৃথা যেতে দেবে না উল্লেখ করে  দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় গেলে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচার এবং ভুক্তভোগীদের পুনর্বাসন করা হবে।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে শিক্ষাবৃত্তি ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ভোলায় পুলিশের গুলিতে নিহত নুরে আলম এবং আব্দুর রহিমের পরিবারসহ বিভিন্ন সময় গুম হওয়া পরিবারের সদস্যরা আসেন এবং কথা বলেন।

ভয়ভীতি দেখিয়ে সরকার আন্দোলন বন্ধ করতে পারবে না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার বিনা ভোটে ক্ষমতা ধরে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিএনপির সক্রিয় নেতাকর্মীদের গুম খুন করেছে।

খালেদা জিয়ার অসুস্থতার প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, সরকার নিজেদের পতন ঠেকাতে বেআইনিভাবে বিএনপি চেয়ারপার্সনকে গৃহবন্দি করে রেখেছে।

গণতন্ত্র চায় এমন মানুষ এই দেশে নিরাপদ নয় উল্লেখ করে ফখরুল বলেন, খালেদা জিয়া এই মুহূর্তে কারাগারে না থাকলেও গৃহ অন্তরীণ রয়েছেন। চিকিৎসার জন্য বিদেশে নেয়ার অনুমতিও সরকার দেয়নি।

উন্নয়নের নামে জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভরছে মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন, ‘এ অনির্বাচিত দানবীয় সরকারকে পরাজিত করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দলের গুম, খুন নির্যাতনের শিকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন করা হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com