সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মোহাম্মদপুর থেকে ৪২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ৬.৫৬ পিএম
  • ১৮০ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে ৪ হাজার দুইশত পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম –মোঃ মওলা সরদার ওরফে মাওলা।

সোমবার (২২ আগস্ট ২০২২) বিকাল ৫:০৫ টায় মোহাম্মদপুর থানার বসিলা এলাকায়  অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাসান আরাফাত, বিপিএম, পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালীন তথ্য পাই মোহাম্মদপুর থানার বসিলা ব্রিজ সংলগ্ন রিয়াজ উদ্দিন মার্কেটের মধুময় মিষ্টান্ন ভান্ডারের সামনে কতিপয়  মাদক কারবারি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ৪ হাজার দুইশত পিস ইয়াবাসহ মওলা সরদারকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়েছে। তার সহযোগীকে গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার রাজীব আল মাসুদ, বিপিএম এর নির্দেশনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার হাসান আরাফাত, বিপিএম, পিপিএম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মোঃ আমিরুল ইসলাম এর নেতৃত্বে উক্ত অভিযান পরিচালিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com