সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

জবির আইকিউএসি অফিসে চুরির ঘটনায় থানায় মামলা।

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ৮.৫৩ এএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধিঃ গত ২০ আগষ্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলে কাঁচের দরজা ভেঙে চুরির ঘটনা ঘটছে। এ সময় কক্ষের সামনে থাকা দুটি সিসি ক্যামেরার একটি খুলে ফেলা হয় আরেকটি অন্যদিকে ঘুরিয়ে রাখা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।

শনিবার (২০ আগস্ট) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.মোস্তফা কামাল।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি অফিসে চুরির ঘটনা ঘটেছে। শনিবারের গুচ্ছের পরীক্ষার কারণে শুক্রবার (১৯ আগস্ট) রাত আটটার দিকে ক্যাম্পাস থেকে সবাইকে বের করে দেওয়া হয়।

এরপরে এ ঘটনাটি ঘটেছে। এখন এ বিষয়ে আমাদের ভিসি স্যার কোতোয়ালি থানাকে নির্দেশ দিয়েছেন তদন্তের বিষয়ে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা শাখা) সাইদুর রহমান রনি বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি অফিসের হিসাব রক্ষণ কর্মকর্তা মানিক মিয়া গত ১৮ তারিখ সাড়ে সাতটার দিকে অফিসের কাজ শেষে অফিস তালাবদ্ধ করে বাসায় যান। শুক্রবার সরকারি ছুটির দিনে আইকিউএসি অফিসে কোনো কর্মকর্তা-কর্মচারী না আসায় ওই ভবনের নিয়মিত নিরাপত্তাকর্মী মো. বোরহান উদ্দিন রানা, মো. ফারুক হোসেন ও সেলিম খানকে ডিউটিতে মোতায়েন করা হয়। নিরাপত্তারক্ষী সেলিম খান রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত ডিউটিতে ছিল। মো. বোরহান উদ্দিন রানা ভোর ৬টা থেকে নিরাপত্তা ডিউটি করার সময় সকাল আনুমানিক সাড়ে ৭টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নিরাপত্তারক্ষী বোরহান উদ্দিন রানা আমাকে ফোন করে জানায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি অফিসের দরজার থাই গ্লাস ভাঙ্গা অবস্থায় আছে। আমি বিষয়টি সহকারী প্রক্টর মাহি উদ্দিন মাহি স্যারকে জানিয়ে তাকে সঙ্গে নিয়ে সকাল সাড়ে ৮টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ আইকিউএসি অফিসে সামনে যাই। দেখা যায় অফিসের সামনে স্থাপিত দুটি সিসি ক্যামেরা দিক পরিবর্তন করা আছে। পরবর্তীতে আইকিউএসি অফিসের ভেতরে ঢুকে দেখতে পাই কিছু কাগজপত্রসহ মালামাল এলোমেলো ভাবে পরে আছে।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের উপ-পরিচালক অধ্যাপক ড. আইন-উল হুদা বলেন, এখানে চুরি করার মত তেমন কিছু নেই। এ কাজটা কে বা কারা কোন উদ্দেশ্য নিয়ে করলো তাই এখন তদন্ত করার বিষয়। আর আমাদের এ সেল থেকে নথিপত্র নিয়েও কারও কোনো লাভ হবে না। এ বিষয়ে আমরা বিশ্বিবদ্যালয়ের প্রশাসনকে জানিয়েছি তারাই ব্যবস্থা নেবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক সহকারী প্রক্টর জানিয়েছেন সম্পূর্ণ উদ্দেশ্যপ্রনোদিত ভাবে চুরির ঘটনা ঘটানো হয়েছে, ঘটনার সময় ক্যামেরা অন্যদিকে আপনি আপনি কি ঘুরে গেছে? কিংবা ঘটনা ঘটার কয়েকদিন আগের কোন ফুটেজ ও নেই তাহলে এর মূল রহস্য কি? এ পিছনে বড় এক চক্র রয়েছে বলে মনে হচ্ছে।
কেউ হয়তো চাচ্ছে না এখানে আইকিউএসির রুম থাকুক।
শনিবার সকালে গুচ্ছ ভর্তি পরীক্ষা ছিল কড়া নিরাপত্তার ভিতর বাইরে থেকে কেউ আসার সুযোগ নেই এটা নিশ্চিত যে ভিতরে দায়িত্বরত ব্যক্তিদের সাথে আরো কারো যোগসাজশে ঘটনাটি ঘটানো হয়েছে এটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার না হলে ফের ঘটতে পারে এমন ঘটনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com