সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে দুই শিশুকে খুঁটিতে বেঁধে নির্যাতন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ১২.২৯ এএম
  • ২২২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগরীর লালখান বাজার এলালকায়, চুরির অভিযোগে দুই শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন ও একজনের মাথার চুল কেটে দেয়ার ঘটনায়, রবিবার (২১ আগস্ট) রাতে অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

গত শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। রবিবার শিশুদের নির্যাতনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে, ঘটনাটি সকলের সামনে আসে।

প্রত্যাহার হওয়া পুলিশরা হলেন; কনস্টেবল মো. মেহেদী, মো. মাজহার ও মো. এহসান। তিন জনই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মনসুরাবাদ লাইনে থাকেন এবং নগরীর বিভিন্ন এলাকায় নিরাপত্তার জন্য টহল পুলিশ হিসেবে দায়িত্ব পালন করতেন।

ভুক্তভোগী দুই শিশুর বয়স ১৩ বছর। তারা নগরীর লালখান বাজার মতিঝর্ণা এলাকায় পরিবারের সঙ্গে থাকে। তাদের একজন সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) শাহাদাত হুসেন জানান, “ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে তিন পুলিশ সদস্যকে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। সেই সঙ্গে ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর, তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।”

স্থানীয় অধিবাসীরা জানায়, নগরীর লালখান বাজার ম্যাজিস্ট্রেট কলোনি, মতিঝর্ণা ও এর আশেপাশের এলাকায় মাঝে মধ্যেই চুরির ঘটনা ঘটে। শুক্রবার লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ব্রিজের নিচে বসে কয়েকজন শিশু আড্ডা দিচ্ছে এবং তারা এই এলাকায় চুরি করে; এমন তথ্যের ভিত্তিতে শিশুদের ধাওয়া করে পুলিশ। পরে দুই শিশুকে ধরে ম্যাজিস্ট্রেট কলোনির পেছনে জিলাপির পাহাড়ে নিয়ে যায়। সেখানে একটি লোহার খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় এবং একজনের মাথার চুল কেটে দেয়া হয়।

পরিবারের দাবি,তাদের ছেলে কোনো দিন চুরি করেনি। ঘটনার পর থেকে ছেলে ভয়ে বাসায় থাকছে না।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, “ঘটনার দিন আমি ছুটিতে ছিলাম। পরে জানতে পারি ম্যাজিস্ট্রেট কলোনির এক গার্ডের দেয়া অভিযোগের ভিত্তিতে টহল পুলিশ ঐ দুই শিশুকে ধরে এবং তাদের বেঁধে রাখে। এ সময় মোবাইলে চার্জ না থাকায়, থানায় বিষয়টি জানাতে পারেনি তারা। দুজনই শিশু বলে তাদেরকে অভিভাবককের কাছে হস্তান্তর করা হয়। এ সময় একজনের চুল বড় থাকায় তার অভিভাবকের কাছে চুল ছোট করে দেয়ার অনুরোধও করে পুলিশ সদস্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com