সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভাঙ্গার স্বাস্থ্য কর্মকর্তা ডা: মহাসিনের দুর্নীতি বিষয়ে তদন্ত শেষ হলো

  • আপডেট সময় সোমবার, ২২ আগস্ট, ২০২২, ৬.১২ পিএম
  • ১৯২ বার পড়া হয়েছে

ভাঙ্গা(ফরিদপুর ) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মহাসিন উদ্দিন ফকিরের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি বিষয়ে সোমবার সকালে তিন সদস্যের তদন্ত কমিটি ভাঙ্গা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।

সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্সের একটা রুমে বসে তদন্ত কার্যক্রম শুরু করেন।

জানাগেছে, যোগদান করার পর থেকেই স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য খাতের অনিয়ম ও দুর্নীতির চিত্রটি প্রকাশ্যে আসে। অনিয়ম ও দুর্নীতির বিষয়ে বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশিত হয়। এই কারনে দুইজন সংবাদকর্মির আবেদনের প্রেক্ষিতে আজ ২২ আগষ্ট (সোমবার) অনিয়ম ও দুর্নীতির তদন্তে স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন স্বাস্থ্য বিভাগের(ঢাকা বিভাগ) গঠিত তদন্ত কমিটির ৩ সদস্য। তারা হলেন, তদনÍ বোর্ডের সভাপতি গোপালগঞ্জ জেলার সিভিল সার্জন ডাক্তার নিয়াজ মোহাম্মদ , তদন্ত বোর্ডের সদস্য গোপালগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ।
একাধিক সূত্র জানিয়েছে, তদন্ত কার্যক্রম ভিন্নখাতে নিতে তৎপর ছিলেন অভিযুক্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহাসিন। যাতে করে তদন্তকারি কর্মকর্তাদের ম্যানেজ করে তদন্তের কাজ শেষ করতে পারেন। এমন ঘটনা তদন্ত কমিটির নিকট প্রতিয়মান হলে তারা আরো সতর্ক হন।
তদন্ত কমিটির সদস্যরা এ সময়একাধিক অভিযোগকারীদের নিকট প্রতিবেদনের সকল তথ্য প্রমান গ্রহণ করেন। তদন্ত চলাকালীন অভিযোগের সতত্য মিললে তদন্তকারী কর্মকর্তা বেশ কিছু ভুক্তভুগির সাক্ষ্য গ্রহন করেন তদন্তের স্বার্থে ।
বিভিন্ন নথিপত্র ও ভুয়া বিল ভাউচারের নানা প্রশ্নের জবাবে ডা: মহাসিন সঠিক উত্তর দিতে ব্যর্থ হয়। এসময় তদন্ত কর্মকর্তাগণ তাকে ভৎসনা করেন।
ডা: মহাসিনের বিরুদ্ধে অভিযোগকারী সাংবাদিক শহিদুল ইসলাম বলেন, ডা: মহাসিন ভাঙ্গা হাসপাতালে এসে এমন কোন দুর্ণীতি নাই যেসে করে নাই।হাসপাতালে একটা সিন্ডিকেটের মাধ্যমে নিজে অর্থ হাতিয়ে নিচ্ছেন।তার ব্যবহার খুবই খারাপ,তিনি সাংবাদিক বিদ্ধেষি।তারহাতে অনেক সংবাদকর্মি লাঞ্চিত হয়েছে।তিনি তার নামে বরাদ্ধকৃত সরকারি গাড়ি পরিবারের কাজে বেশিরভাগ সময় ব্যবহার করেন,তিনি সরকারি গাড়ি বিভিন্ন রিসোর্টে ঘুরে বেরান। গরিব মায়েদের ডিএসএফ ফান্ড কয়েকজন মিলে শেষ করে ফেলেছে,তাই বিবেগের তারনায় আমি অভিযোগ করেছি,আমি আশা করি তদন্ত কমিটি নিরপেক্ষ তদন্ত করবে,এবং সুষ্ঠ তদন্ত রিপোর্ট দিলে ডা: মহাসিনের শাস্তি হবেই।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মহাসিন উদ্দিন ফকিরকে তার মুঠো ফোনে একাধিক বার কল দিলে তা বন্ধ পাওয়া যায়।
তদন্তÍ বোর্ডের সভাপতি গোপালগঞ্জ জেলার সিভিল সার্জন ডাক্তার নিয়াজ মোহাম্মদ বলেন, তদন্তে বেশকিছু তথ্য উপাত্ত পেয়েছি। এগুলো আরো যাচাই বাছাই চলছে। তিনি বলেন আশা করছি, সঠিক সিদ্ধান্ত আপনারা জানতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com