সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

উত্তর সিরিয়ার গোলাগুলিতে অন্তত ৯ জন নিহত

  • আপডেট সময় শনিবার, ২০ আগস্ট, ২০২২, ১১.৫৬ পিএম
  • ১৯১ বার পড়া হয়েছে

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় কাজ করা স্বেচ্ছাসেবকেরা জানিয়েছে, শুক্রবার উত্তর সিরিয়ার আল-বাবের একটি বাজারে রকেট হামলায় অন্তত ৫ জন শিশুসহ ৯ জন নিহত হয়েছে।

সিরিয়ার সশস্ত্র বিরোধী দলগুলো দ্বারা নিয়ন্ত্রিত এলাকার কিছু অংশে কাজ করা একটি উদ্ধারকারী দল হোয়াইট হেলমেট জানিয়েছে, অন্তত ২৮ জন মানুষ আহত হয়েছে।

সিরিয়ার ১১ বছরের সংঘাতে যুদ্ধরত গোষ্ঠীগুলো দেশটির উত্তরাঞ্চলকে তাদের নিয়ন্ত্রিত এলাকায় পরিণত করেছে।

আল-বাব তুর্কি-সমর্থিত বিদ্রোহীদের দখলে থাকা আলেপ্পো প্রদেশের এলাকাগুলোর মধ্যে অবস্থিত, তবে আলেপ্পোর অন্যান্য অংশ রাশিয়া সমর্থিত সিরিয়ার সরকারি সেনাদের দখলে রয়েছে।

যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) উত্তর এবং উত্তর-পূর্বের কিছু অংশও নিয়ন্ত্রণ করে। কুর্দি গোষ্ঠীগুলোর নেতৃত্বে তারা দামেস্ক-ভিত্তিক সরকারের সাথে একটি সংলাপ শুরু করেছে।

এসডিএফের মিডিয়া সেন্টারের প্রধান ফরহাদ শামি বলেছেন, শুক্রবার হামলার সঙ্গে এই গোষ্ঠীর কোনো সম্পর্ক নেই।

সিরিয়ার সরকার ও বিরোধীদের মধ্যে সমঝোতার আহ্বান জানিয়ে তুরস্কের করা মন্তব্যকে নিন্দা জানাতে আল-বাবের কর্মীরা শুক্রবার জুমার নামাজের পরে একটি বিক্ষোভের পরিকল্পনা করছিল।

শুক্রবারের হামলার পর গণমাধ্যমে বিতরণ করা একটি বিবৃতিতে জানানো হয়, আরও সহিংসতার আশঙ্কায় কর্মীরা বিক্ষোভ কর্মসূচি বাতিল করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com