মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রূপপুর বিদ্যুতকেন্দ্রের চূড়ান্ত পর্যায়ে দ্বিতীয় ইউনিটের অভ্যন্তরীণ কন্টেইনমেন্ট নির্মাণ

  • আপডেট সময় শনিবার, ২০ আগস্ট, ২০২২, ১১.৪৩ পিএম
  • ১৮১ বার পড়া হয়েছে

রূপপুর পারমাণবিক বিদ্যুতকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে রিয়্যাক্টর ভবনের অভ্যন্তরীণ কন্টেইনমেন্ট ডোমের কংক্রীট ঢালাইয়ের কাজ সম্প্রতি শুরু হয়েছে।
রসাটম প্রকৌশল বিভাগের অঙ্গসংস্থা ট্রেস্টরোসম এই কাজ বাস্তবায়ন করছে। আজ এখানে প্রাপ্ত এক বার্তায় একথা জানা যায়।
এএসই’র ভাইস প্রেসিডেন্ট এবং আরএনপিপি নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সি ডেইরি এ প্রসঙ্গে বলেন, ‘স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা অবকাঠামো নির্মাণের চূড়ান্ত ধাপের কাজ শুরু হয়েছে। প্রথম ইউনিটে কাজের অভিজ্ঞতা ব্যবহার করে আমরা আরো কার্যকরভাবে কংক্রীট ঢালাই সম্পন্ন করতে পারবো বলে আশা করছি।’
বার্তায় আরও বলা হয়, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থায় অভ্যন্তরীণ নিরাপত্তা কনটেইনমেন্ট একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি রিঅ্যাক্টর কক্ষকে সুরক্ষা প্রদান করে এবং এর মধ্য দিয়েই বিভিন্ন পাইপলাইন প্রবেশ করে। এছাড়াও অভ্যন্তরীণ কন্টেনমেন্টে স্থাপিত হয় পোলার ক্রেন, যা রিঅ্যাক্টরের সার্ভিসিং এর সময় ব্যবহৃত হয়ে থাকে।
রূপপুর প্রকল্পে ৩+ প্রজন্মের দুটি রুশ ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর স্থাপিত হবে, যেগুলো সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম জেনারেল কন্ট্রাক্টর হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করছে রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটমের প্রকৌশল বিভাগ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com