মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মরক্কোতে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২৩ জন নিহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২, ৯.২৮ পিএম
  • ২০৭ বার পড়া হয়েছে

মরক্কোর বাণিজ্যিক রাজধানী ক্যাসাব্লাঙ্কার পূর্বাঞ্চলে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩৬ জন।

বুধবার (১৭ আগস্ট ২০২২) সকালে খুরিবগা প্রদেশে সড়কের মোড় ঘোরার সময় বাসটি উল্টে যায়। আহতদের খুরিবগার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় প্রাথমিকভাবে ১৫ জনের মৃত্যুর কথা জানানো হলেও পরে আঞ্চলিক স্বাস্থ্য পরিচালক রোচদি কাদের তা সংশোধন করে ২৩ জন নিহত ও ৩৬ জন আহত হওয়ার কথা জানান।

বাসটি ক্যাসাব্লাঙ্কা ও আইত আত্তাব অঞ্চলের মধ্যে চলছিল। অঞ্চলটি হাই এটলাস পর্বতের বেনি মেল্লাল শহরের কাছে অবস্থিত। তথ্যসূত্রঃঅনলাইন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com