সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঢাকা থেকে চীনের গুয়াংজু রুটে বাংলাদেশ বিমান চলাচল শুরু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২, ৯.২৩ পিএম
  • ১৭৮ বার পড়া হয়েছে

ঢাকা থেকে প্রথমবারের মত চীনের গুয়াংজুগামীর উদ্দেশ্যে রওনা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি৩৬৬। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এ ফ্লাইট উদ্বোধন করেছেন।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ রুটের প্রথম ফ্লাইটের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, “বিমান ভালো অবস্থানে আছে। আরও ভালো অবস্থানে যাবে।”

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ গণমাধ্যমকে জানান, ঢাকা বিমানবন্দর থেকে বেলা ১১টায় ২২৯ জন যাত্রী নিয়ে রওনা হওয়া ফ্লাইট বিজি৩৬৬ চীনের স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে গুয়াংজুর বিমানবন্দরে পৌঁছেবে। এদিন গুয়াংজু বিমানবন্দর থেকে ফিরতি ফ্লাইট বিজি৩৬৭ স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে রওনা দিয়ে রাত ৯টা ৩০ মিনিটে ঢাকায় অবতরণ করবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, এই রুটের যাত্রীরা বিমানের যেকোনো সেলস সেন্টার থেকে প্রথম যাত্রীবাহী ফ্লাইটের টিকিট কিনতে পারবেন। তবে আসার ক্ষেত্রে বিমানের ওয়েবসাইট ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকেও টিকেট কেনা যাবে।

এ ছাড়া যাত্রীদের বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের হালনাগাদ ট্রাভেল অ্যাডভাইজরি অনুসরণ করার জন্য অনুরোধ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

ফ্লাইট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, বিমানের এমডি ও সিইও মো. যাহিদ হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com