আসাদুজ্জামান মাসুদঃ সোমবার (১৫ আগস্ট) বিকালে উত্তরা এলাকায় নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের একটি গার্ডার, একটি প্রাইভেট কারের ওপর পড়ে গেলে, দুই শিশুসহ গাড়ীর ভিতর পাঁচজন নিহত হয়েছে।
পুলিশ এবং উপস্হিত জনতা সূত্রে জানা যায় বিকাল সাড়ে ৪টার দিকে গাজীপুর প্যারাডাইস টাওয়ারের সামনে, বক্সগার্ডার ওঠানোর সময় ভারসাম্য রাখতে না পারায়, বহনকারী ক্রেন একদিকে কাত হয়ে যায়। তখন এক্সপ্রেসওয়ের গার্ডারটি গাজীপুরগামী একটি প্রাইভেট কারের ওপর পড়ে, এতে এই হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর গাড়ির দুই জন আরোহী গুরুতর আহত অবস্থায় গাড়ির ভিতর থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় এবং তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা হচ্ছে রিয়া মনি (২১) এবং হৃদয় (২৬)।
গাড়ির ভিতর নিহড পাঁচ আরোহী হলো- শিশু জান্নাত (৬), জাকারিয়া (২), ঝর্ণা (২৮),রুবেল (৫০), এবং অপর নিহতের বিষয়ে জানা যায় নাই। উদ্ধারের সময় ক্রেন দিয়ে গার্ডার তুলে মরদেহ বের করা হয়।
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) ইয়াসিন গাজী এ তথ্য নিশ্চিত করছেন।