সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গাংনীতে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে শোক দিবস পালন।

  • আপডেট সময় সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৮.৩০ পিএম
  • ২১১ বার পড়া হয়েছে

নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরের গাংনীতে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২ টার দিকে গাংনী-হাটবোয়ালিয়া কার্যালয় শোক দিবসের আনুষ্ঠানিকতা পালন করা হয়।

জাতীয় সাংবাদিক সংস্থা’র উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ বিশ্লেষক জনাব রফিকুল ইসলাম পথিক, জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাইফুল ইসলাম সেলিম, বামুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বাদশাহ, মেহেরপুর জেলা জাসদ জাসদ’র সভাপতি ওমর আলী।

এ সময় মেহেরপুর জেলার সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক মাজেদ আল মামুন, গাংনী উপজেলা সাংবাদিক সংস্থার সহ-সভাপতি মনিরুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজ খাতুন, সাংগঠনিক সম্পাদক সুজন আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মমতাজ পারভীন, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক রাশেদ খান, প্রচার সম্পাদক মরজেম হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক ফারহানা মামুন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সজিব আহমেদ উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষে যাদের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সকল সদস্যের সদস্যদের জন্য বিশেষ মোনাজাত পাঠ করেন শহিদুল ইসলাম। অনুষ্ঠান শেষে বাংলাদেশ সাংবাদিক সংস্থার গাংনী উপজেলা শাখার সকল সদস্যদের মাঝে খাবার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com