সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহে জাতীয় শোক দিবস পালিত।

  • আপডেট সময় সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৮.১১ পিএম
  • ২৭১ বার পড়া হয়েছে

 

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।

এ উপলক্ষে সোমবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সিটি মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস , ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক,পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান,

পরে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, আওয়ামী লীগের বিভিন্ন অংঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ও নানা শ্রেনী পেশার মানুষ।

এর আগে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত, আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশন করে পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়।

পরে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শোকর‌্যালি বের করা হয়। এছাড়াও দিনব্যাপী পবিত্র কুরআন তেলওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান কর্মসূচি, আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল, গণভোজের আয়োজন করা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com