সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বরগুনায় ছাত্রলীগের সংঘর্ষে পুলিশের গাড়ি ভাংচুর, অস্ত্র উদ্ধার।

  • আপডেট সময় সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৪.৩৯ পিএম
  • ২৭৬ বার পড়া হয়েছে

সিনিয়ার স্টাফ রিপোর্টারঃ বরগুনায় ১৫ই আগষ্ট শোক দিবসে ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশের গাড়ি, মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন ছাত্রলীগকর্মী আহত হয়েছেন।

আজ সোমবার সকাল সারে দশটার দিকে সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও পুলিশের সমনে বরগুনা জেলা শিল্পকলা একাডেমি, আইনজীবী সমিতি এলাকায় এঘটনা ঘটে।

জানা যায়, আজ দুপুর ১২টার দিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে ফুল দিতে যায় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ফেরার সময় শিল্পকলা একাডেমির সামনে পৌঁছালে ছাত্রলীগের পদবঞ্চিত গ্রুপের সদস্যরা তাদের ওপর হামলা চালায়। এতে দুই গ্রুপের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।

সচেতন মহল জানান, ছাত্রলীগের কমিটিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বরগুনার দোকানপাট ভাঙচুর করে আসছে ব্যবসায়ীরা আতঙ্কগ্রস্ত হয়ে দোকানপাট বন্ধ করে দেয় মাঝে মাঝে। আবার রাস্তার উপরে রাখা মোটরসাইকেল ভাঙচুর ও কয়েকজনকে মারধর করে। এছাড়াও হামলাকারীরা ইটপাটকেল ছুড়তে ছুড়তে যায় বাসা- বাড়ি পুলিশের গাড়ি ভাংচুর এগুলো বরগুনার মানুষের জন্য মোটেই কাম্য নয়। আমরা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে এই হামলা থেকে বাঁচতে সুরক্ষা চাই।
এবিষয় নবনির্বাচিত জেলা ছাত্রলীগের সভাপতি বলেন, আমরা শিল্পকলা একাডেমির সমনে থেকে একটি শোক র‌্যালি নিয়ে যাওয়ার পথে আমাদের উপরে কিছু কিছু দুষ্কৃতীকারিরা এসে হামলা চালায় পুলিশের গাড়ি ভাংচুর করলে পুলিশ ওদেরকে লাঠিচার্জ করলে ওদের মধ্যে অনেকে আহত হয়েছে। আমাদের মধ্যে কারো আহতের ঘটনা ঘটে নাই।
অতিরিক্ত পুলিশ সুপার এসএম তারেক রহমান বলেন, শিল্পকলা একাডেমির সামনে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ গিয়ে সকলকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় একটি গ্রুপ শিল্পকলা একাডেমিতে ঢোকে। শিল্পকলা একাডেমির দ্বিতীয় তলা থেকে পুলিশের গাড়িতে ইট ছুড়ে মারে। পুলিশ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করে।
বরগুনা ০১- আসনের সংসদ সদস্য এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু জানান, আমি এবিষয়ে কিছু জানিনা৷ আমার আগে জেনে নিতে হবে তারপর জানাতে পারবো।
এদিকে দুপুর ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা ও গোয়েন্দা পুলিশের অভিযানে বরগুনা লঞ্চ টার্মিনাল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com