সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানের জন্য বিদ্যুতের দাম সামান্য বৃদ্ধি করা হয়েছে :ওবায়দুল কাদের

  • আপডেট সময় শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০, ১.১০ পিএম
  • ৩০০ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদ্যুতের দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানের জন্য বিদ্যুতের দাম সামান্য বৃদ্ধি করা হয়েছে।
তিনি বলেন, শতভাগ বিদ্যুৎ পৌছানোর জন্য একটু কষ্ট হবে। বিদ্যুতের জন্য সরকারকে সাড়ে তিন হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে। এই দুর্ভোগ সাময়িক, এটি মেনে নিতে হবে।
কাদের রাজধানীর হাতিরপুলে ফিকামলি সেন্টারে শহীদ সেলিম-দেলোয়ারের স্মরণে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলে এ কথা বলেন। শহীদ দেলোয়ার সেলিম স্মৃতি পরিষদ এ সভার আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির আমলে বিদ্যুতের লোডশেডিংয়ে মানুষ অতিষ্ঠ ছিল। ঘণ্টার পর ঘণ্টা দিনের পর দিন বিদ্যুৎ থাকত না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ আর পানির জন্য কোন অসুবিধা হচ্ছে না। আগে এই শহরে পানি আর বিদ্যুতের হাহাকার লেগে থাকতো।
তিনি বলেন, বঙ্গবন্ধুর রক্তেভেজা মাটিতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রের অভাব মিটিয়ে মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। আমরা হঠাৎ করে গণতন্ত্রকে স্বৈরশাসনের কবল থেকে মুক্ত করতে পারিনি। গণতন্ত্রের জন্য অনেক রক্ত, অনেক আন্দোলন করতে হয়েছে। আজকে এসব দিন আমাদের ইতিহাসের পাতায় আছে বাস্তবে আমরা এ দিনগুলোকে ভুলে যাচ্ছি।
তিনি চলমান অপকর্মের বিরুদ্ধে চলমান শুদ্ধি অভিযানে সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন। কাদের বলেন, শেখ হাসিনা অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু করেছেন। তিনি দলের লোককেও ছাড় দিচ্ছে না। এই শুদ্ধি অভিযানে সহযোগিতা করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি।
স্মৃতি পরিষদের সভাপতি ড. আবদুল ওয়াদুদের সভাপতিত্বে এতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com